বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিশ্বকাপের আগাম উন্মাদনায় ঝিনাইদহে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

বিশ্বকাপের আগাম উন্মাদনায় ঝিনাইদহে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের পবহাটি এলাকার ‘বলফিল্ড’ মাঠে অগ্রদূত যুব সংঘের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।বিশ্বকাপের আগাম উন্মাদনায় মুখরিত এ ম্যাচে ব্রাজিল সমর্থিত দল ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থিত দলকে পরাজিত করে ট্রফি জয়ের গৌরব অর্জন করে। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন দুই দলের বিপুলসংখ্যক সমর্থক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। তারা বলেন, ভবিষ্যতেও নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মাধ্যমে যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

খেলার সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন মোস্তাক আহমেদ, বাদশা বুলবুল, বুলবুল আহমেদ, সোহাগ, তানজিম, সেফাদিন, সুরুজসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও স্বেচ্ছাসেবীরা। এছাড়া ম্যাচে প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন লিটন বিশ্বাস।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের খোরাকই জোগায় না, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪