শনিবার, ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া বৃদ্ধি: যুক্তরাজ্য প্রবাসীদের ওপর ২০৭ পাউন্ডের অতিরিক্ত কর আরোপ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া বৃদ্ধি: যুক্তরাজ্য প্রবাসীদের ওপর ২০৭ পাউন্ডের অতিরিক্ত কর আরোপ

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আন্তর্জাতিক সব রুটে টিকিটের সঙ্গে অতিরিক্ত ফুয়েল ট্যাক্স যুক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে যুক্তরাজ্য প্রবাসীদের ওপর; লন্ডনসহ এদেশের প্রতিটি টিকিটের সঙ্গে অতিরিক্ত ২০৭ পাউন্ড ট্যাক্স নির্ধারণ করা হয়েছে, যা গত ৪ মে থেকে কার্যকর করা হয়েছে।


যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বিমানের কান্ট্রি ম্যানেজার রিয়াদ সোলায়মান এই মূল্যবৃদ্ধির সত্যতা নিশ্চিত করেছেন। তার ভাষ্যমতে: জ্বালানির মূল্যবৃদ্ধি: বিশ্ববাজারে জ্বালানির দাম অস্বাভাবিক বেড়ে ১.৪ হওয়ার প্রেক্ষিতে হেড অফিসের নির্দেশে এই ট্যাক্স বাড়ানো হয়েছে।


হেড অফিসের নির্দেশনা: এই সিদ্ধান্ত সরাসরি ঢাকা হেড অফিস থেকে এসেছে। তবে স্থানীয় বাজারের প্রতিক্রিয়া এবং গ্রাহকদের ফিডব্যাক তারা হেড অফিসকে জানাবেন, যার ভিত্তিতে ভবিষ্যতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা (রিভিশন) হতে পারে।


বিমানের এই নতুন ট্যাক্স কাঠামোতে রুটভেদে ব্যাপক পার্থক্য দেখা গেছে, যা নিয়ে প্রবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

  • লন্ডন রুট: ২০৭ পাউন্ড (অতিরিক্ত)।
    কানাডা ও মধ্যপ্রাচ্য: মাত্র ৬৫ পাউন্ড।


সংশ্লিষ্টরা প্রশ্ন তুলছেন, যেখানে কানাডা বা জেদ্দা-দুবাইয়ের মতো দীর্ঘ ও গুরুত্বপূর্ণ রুটে ট্যাক্স মাত্র ৬৫ পাউন্ড, সেখানে লন্ডনের যাত্রীদের কেন তিনগুণের বেশি অর্থ গুনতে হবে।
বিমান অ্যাপ্রুভড ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন ইউকে (ইউকে বাটা)-এর কার্যকরী পরিষদের সদস্য নুসফুর রহমান সায়েদ এই সিদ্ধান্তকে "অ্যাবসলিউটলি ইনজাস্টিস" বা চরম অবিচার হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান:


"এই সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেকহোল্ডার বা এজেন্টদের সাথে কোনো পরামর্শ করা হয়নি। লন্ডন রুটে বিমানের ভাড়া এমনিতেই অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় বেশি, তার ওপর একসাথে ২০৭ পাউন্ডের এই বোঝা গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"


তিনি আরও উল্লেখ করেন যে, অনেক নামী আন্তর্জাতিক এয়ারলাইন্স এখনো এই ধরনের বড় অংকের ফুয়েল ট্যাক্স যুক্ত করেনি।


লন্ডন-ঢাকা রুটে সরাসরি ফ্লাইটের সুবিধার কারণে বিপুল সংখ্যক প্রবাসী বিমানে যাতায়াত করেন। তবে লাগামহীন ভাড়া, সেবার মান এবং এখন নতুন করে এই বড় অংকের ট্যাক্স যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রবাসী কমিউনিটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক যাত্রী এখন বিকল্প এয়ারলাইন্স খোঁজার কথা ভাবছেন, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় এই পতাকাবাহী এয়ারলাইন্সকে ব্যবসায়িক ক্ষতির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও

ট্রাম্প আমলে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি রাশিয়ার চেয়েও খারাপ: জরিপ

আন্তর্জাতিক

ট্রাম্প আমলে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি রাশিয়ার চেয়েও খারাপ: জরিপ

ডোনাল্ড ট্রাম্পের নীতি ও পররাষ্ট্র কৌশলের কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি আরও নেতিবাচক হয়েছে বলে জানিয়েছে আন্তর...

২০২৬-০৫-০৮ ১৯:৩৮

ভোটের ফলে বিপর্যয়ে ব্রিটিশ ক্ষমতাসীনরা, এগিয়ে রিফর্ম ইউকে

আন্তর্জাতিক

ভোটের ফলে বিপর্যয়ে ব্রিটিশ ক্ষমতাসীনরা, এগিয়ে রিফর্ম ইউকে

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। ভোট গণনা এখনো চলমা...

২০২৬-০৫-০৮ ১৯:০৯

শেষ মুহূর্তের নাটকে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক

শেষ মুহূর্তের নাটকে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

চার দিনের টানা নাটকীয়তা ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দক...

২০২৬-০৫-০৮ ১৮:৪১

নার্ভাস নাইনটিজের শিকার মুমিনুল, ৯১ রানে থামলেন সেঞ্চুরির অপেক্ষায়

আন্তর্জাতিক

নার্ভাস নাইনটিজের শিকার মুমিনুল, ৯১ রানে থামলেন সেঞ্চুরির অপেক্ষায়

মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হলো মুমিনুল হককে। পাকিস্তানের স্পিনার নোমান আলী...

২০২৬-০৫-০৮ ১৭:২০

হরমুজ প্রণালীতে ইরানের ‘নতুন নিয়ম’ জারি, জাহাজ চলাচলে কড়াকড়ি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে ইরানের ‘নতুন নিয়ম’ জারি, জাহাজ চলাচলে কড়াকড়ি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্...

২০২৬-০৫-০৮ ১৭:১১

ছয় হাজার কিলোমিটার পাল্লার  ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কে

আন্তর্জাতিক

ছয় হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কে

আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী সাহা এক্সপোতে তুরস্ক তাদের নতুন প্রজন্মের আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়িল...

২০২৬-০৫-০৮ ১৭:০৪