বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাতিল করল মার্কিন আদালত

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাতিল করল মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাতিল করে রায় দিয়েছে দেশটির বাণিজ্য আদালত। আদালত বলেছে, ১৯৭০-এর দশকের একটি বাণিজ্য আইনের অধীনে এভাবে ব্যাপক শুল্ক আরোপের যথেষ্ট আইনি ভিত্তি নেই।

বৃহস্পতিবার (৭ মে) ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড এই রায় দেয়। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীদের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২-১ ভোটে শুল্ক বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে একজন বিচারক ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে রায় দেওয়াকে ‘অপরিপক্ব’ বলে মন্তব্য করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ট্রাম্প প্রশাসনের এই শুল্ক কার্যকর ছিল। মামলায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দাবি করেন, এই পদক্ষেপের মাধ্যমে সুপ্রিম কোর্টের আগের সিদ্ধান্তকে পাশ কাটানোর চেষ্টা করা হয়েছে।

এর আগে ২০২৫ সালে ট্রাম্পের আরোপিত আরেক দফা শুল্কও বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। তখন তিনি ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’-এর অধীনে শুল্ক আরোপ করেছিলেন।

ফেব্রুয়ারির আদেশে ট্রাম্প ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ১২২ নম্বর ধারা ব্যবহার করেন। এই ধারায় ডলারের দরপতন ঠেকাতে সর্বোচ্চ ১৫০ দিনের জন্য শুল্ক আরোপের সুযোগ রয়েছে।

তবে আদালত রায়ে উল্লেখ করেছে, ট্রাম্প প্রশাসন যে বাণিজ্য ঘাটতির কথা বলেছে, সেটি মোকাবিলায় ওই আইন প্রয়োগ উপযুক্ত ছিল না।

খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বেসিক ফান!’-এর প্রধান নির্বাহী জে ফোরম্যান বলেন, এই রায় বৈশ্বিক উৎপাদনের ওপর নির্ভরশীল মার্কিন কোম্পানিগুলোর জন্য বড় স্বস্তি। তিনি শুল্ক আরোপকে ক্ষমতার অপব্যবহার উল্লেখ করে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান।

তিনি আরও বলেন, এই রায়ের ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা পরিচালনাকারী কোম্পানিগুলোর জন্য প্রয়োজনীয় স্থিতিশীলতা ও স্বচ্ছতা ফিরবে।

ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপের সময় যুক্তি দিয়েছিল, যুক্তরাষ্ট্রের বার্ষিক ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের পণ্য বাণিজ্য ঘাটতি এবং চলতি হিসাবের ঘাটতি অর্থনীতির জন্য হুমকি তৈরি করেছে। তবে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে এমন কোনো ‘ব্যালেন্স অব পেমেন্টস’ সংকটে নেই, যা জরুরি ভিত্তিতে এই ধরনের শুল্ক আরোপকে ন্যায্যতা দেয়।

আরও

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২