বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ছয় হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কে

ছয় হাজার কিলোমিটার পাল্লার  ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কে

আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী সাহা এক্সপোতে তুরস্ক তাদের নতুন প্রজন্মের আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়িলদিরিমহান’ উন্মোচন করেছে। দেশটির দাবি, এটি তাদের প্রতিরক্ষা প্রযুক্তিতে এক বড় অগ্রগতি, যেখানে যুক্ত হয়েছে হাইপারসনিক সক্ষমতা।

তুর্কি ভাষায় ‘ইয়িলদিরিম’ অর্থ বজ্র এবং ‘ইয়িলদিরিমহান’ অর্থ ‘বজ্রের শাসক’। নতুন এই ক্ষেপণাস্ত্রের গায়ে অটোমান সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম এবং আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তাফা কামাল আতাতুর্কের প্রতীক খোদাই করা রয়েছে, যা প্রতীকীভাবে অতীত ও বর্তমানকে যুক্ত করেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলের জানান, এটি দেশটির প্রথম তরল জ্বালানিচালিত আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এতে চারটি রকেট ইঞ্জিন রয়েছে এবং এটি শব্দের গতির চেয়ে প্রায় ২৫ গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা প্রায় ৬ হাজার কিলোমিটার।

প্রদর্শনীতে আরও জানানো হয়, এতে তরল নাইট্রোজেন টেট্রঅক্সাইড জ্বালানি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘপাল্লার মিশনে উচ্চ কার্যকারিতা নিশ্চিত করবে।

সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তুরস্ক দ্রুত উন্নতি করেছে। এর আগে তারা ‘টাইফুন ব্লক ফোর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যার সম্ভাব্য পাল্লা প্রায় ১ হাজার কিলোমিটার। এছাড়া ‘জাংক’ নামের আরেকটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত ৫ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং একাধিক ওয়ারহেড বহনের ক্ষমতা রাখে। ‘ইয়িলদিরিমহান’ উন্মোচনের মাধ্যমে তুরস্ক এখন বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তির প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২