শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ট্রাম্প আমলে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি রাশিয়ার চেয়েও খারাপ: জরিপ

ট্রাম্প আমলে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি রাশিয়ার চেয়েও খারাপ: জরিপ

ডোনাল্ড ট্রাম্পের নীতি ও পররাষ্ট্র কৌশলের কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি আরও নেতিবাচক হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণতন্ত্রবিষয়ক এক জরিপ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের মানুষের কাছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি রাশিয়ার চেয়েও খারাপ অবস্থানে পৌঁছেছে।

ডেনমার্কভিত্তিক ‘অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশন’-এর প্রকাশিত বার্ষিক জরিপ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় হুমকি হিসেবে রাশিয়া ও ইসরায়েলের পর সবচেয়ে বেশি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম।

‘ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স’-এর তথ্যে দেখা গেছে, গত দুই বছরে যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক ধারণা নাটকীয়ভাবে কমেছে। দুই বছর আগে যেখানে দেশটির গ্রহণযোগ্যতা ছিল প্লাস ২২ শতাংশ, বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে মাইনাস ১৬ শতাংশে। একই সময়ে রাশিয়ার অবস্থান মাইনাস ১১ শতাংশ এবং চীনের প্লাস ৭ শতাংশ।

জরিপটি পরিচালনা করেছে পোলিং প্রতিষ্ঠান নিরা ডেটা। গত ১৯ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৯৮টি দেশের ৯৪ হাজারের বেশি মানুষের মতামত নেওয়া হয়। এর মধ্যে ৮৫টি দেশের ৪৬ হাজার ৬০০ জনের উত্তরের ভিত্তিতে বিভিন্ন দেশের বৈশ্বিক ভাবমূর্তি মূল্যায়ন করা হয়েছে।

ন্যাটোর সাবেক মহাসচিব ও অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যান্ডারস ফগ রাসমুসেন বলেন, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির দ্রুত অবনতি দুঃখজনক হলেও বিস্ময়কর নয়। তার মতে, গত দেড় বছরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে চাপে ফেলেছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি, ইউক্রেনে সহায়তা কমিয়ে দেওয়া এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক অবস্থান ইউরোপ-আমেরিকা সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করেছে।

এ ছাড়া হরমুজ প্রণালিতে নিরাপত্তা ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর অনাগ্রহে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের বিষয়ও বিবেচনা করছেন বলে মন্তব্য করেন, যা জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

আগামী ১২ মে কোপেনহেগেন ডেমোক্রেসি সামিটের আগে জরিপটি প্রকাশ করা হয়েছে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮