বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিএনপি নেতার বাড়িতে সরকারি সার-ধানবীজের মজুত, অভিযোগের পর কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মাঝে বিতরণ

বিএনপি নেতার বাড়িতে সরকারি সার-ধানবীজের মজুত, অভিযোগের পর কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মাঝে বিতরণ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় কৃষি প্রণোদনার সরকারি সার ও ধানবীজ কৃষকদের কাছে পৌঁছানোর আগেই স্থানীয় এক বিএনপি নেতার ব্যক্তিগত বাড়িতে মজুত রাখার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার পর কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ি থেকেই তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে সরকারি সার ও ধানবীজ বিতরণ করেন। তবে সরকারি কৃষি উপকরণ ব্যক্তিগত বাড়িতে কেন সংরক্ষণ করা হয়েছিল, তা নিয়ে এলাকাজুড়ে নানা প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ মণ্ডলের বাড়িতে সরকারি বরাদ্দের ৮ বস্তা সার ও ২২ প্যাকেট ধানবীজ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মী, কৃষক ও সাধারণ মানুষ সেখানে জড়ো হন। পরে কৃষি বিভাগকে খবর দিলে ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারি তালিকা অনুযায়ী কৃষকদের মধ্যে সার ও ধানবীজ বিতরণ করেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি কৃষি উপকরণ নির্ধারিত বিতরণস্থলে না এনে ব্যক্তিগত বাড়িতে সংরক্ষণ করা সরকারি নিয়ম ও বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তাদের দাবি, বিষয়টি প্রকাশ্যে না এলে হয়তো সরকারি উপকরণ সেখান থেকেই বিতরণ করা হতো।

ঘটনার বিষয়ে ভ্যানচালক জাহিদ হোসেন জানান, সোমবার তাকে শৈলকূপা উপজেলা কৃষি অফিস থেকে সার আনার জন্য ডাকা হয়। সেখানে লিটন নামে এক ব্যক্তি একটি কার্ডের মাধ্যমে তার ভ্যানে ৮ বস্তা সার, ২২ প্যাকেট ধানবীজ এবং কিছু গাছের চারা তুলে দেন। পরে তিনি সেগুলো আব্দুল্লাহ মণ্ডলের বাড়িতে পৌঁছে দেন।

উপজেলা কৃষক দলের সদস্য মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, আব্দুল্লাহ মণ্ডল এর আগেও সরকারি বিভিন্ন বরাদ্দ বাড়িতে এনে রাখতেন। কিছু বিতরণ করলেও বাকিগুলো বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। এবার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সরকারি সার ও ধানবীজ দেখতে পান। পরে কৃষি বিভাগের কর্মকর্তারা এসে সেগুলো কৃষকদের মধ্যে বিতরণ করেন।

এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরিদ মালিথা বলেন, ওয়ার্ড সভাপতির বাড়িতে সরকারি সার ও ধানবীজ কেন রাখা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত স্থান থেকেই এসব উপকরণ বিতরণ হওয়ার কথা। খবর পেয়ে তারা সেখানে যান এবং পরে কৃষি কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে তিনি এসে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল্লাহ মণ্ডল বলেন, কৃষি অফিস থেকে সার ও ধানবীজ এনে তার বাড়িতে রাখা হয়েছিল। সেদিন বৃষ্টির কারণে বিতরণ সম্ভব হয়নি। পরদিন সকালে উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মধ্যে সরকারি উপকরণ বিতরণ করা হয়েছে।

মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব হোসেন বলেন, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সরকারি তালিকা অনুযায়ী কৃষকদের মধ্যে সার ও ধানবীজ বিতরণ করেন। তবে সরকারি কৃষি উপকরণ ব্যক্তিগত বাড়িতে সংরক্ষণের অনুমতি ছিল কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। সরকারি কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে বিষয়টির যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪