বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিচার চলাকালে এজলাসে মাদক সরবরাহ, তাৎক্ষণিক ২ আসামির কারাদণ্ড

বিচার চলাকালে এজলাসে মাদক সরবরাহ, তাৎক্ষণিক ২ আসামির কারাদণ্ড

পাবনায় আদালত কক্ষে এক আসামির কাছে অপর আসামির মাদক সরবরাহের ঘটনায় তাৎক্ষণিক বিচার সম্পন্ন করে দুই আসামির একজনকে ছয় মাসের অপরজনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎পাবনায় আদালত কক্ষে এক আসামির কাছে অপর আসামির মাদক সরবরাহের ঘটনায় তাৎক্ষণিক বিচার সম্পন্ন করে দুই আসামির একজনকে ছয় মাসের অপরজনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পাবনার সিনিয়র জুডিসিয়াল ৪র্থ আদালতের বিচারক মো. মতিউর রহমান এই রায় দেন।

‎‎আদালত সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় হাজিরা দিতে আসা আসামি মো. তুর্য্য ইসলাম আশিফ আদালতের কাঠগড়ায় দস্যুতা মামলায় হাজতে থাকা আসামি মো. সুজন আহমেদ রনির কাছে মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। বিষয়টি উপস্থিত আইনজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে উভয়কে তল্লাশি করা হয়।

‎এ সময় আশিফের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং রনির কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে কোর্ট পুলিশ জব্দ তালিকাসহ লিখিত অভিযোগ দাখিল করলে আদালত অভিযোগটি আমলে গ্রহণ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন।

‎বিচার শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আসামি মো. তুর্য্য ইসলাম আশিফকে ছয় মাসের কারাদণ্ড এবং মো. সুজন আহমেদ রনিকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎পাবনা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত কক্ষে মাদক সরবরাহের মতো ঘটনা খুবই দুঃখজনক। এতে মর্মাহত হয়েছি। এ ঘটনায় অনুমান করা যায়, মাদকদ্রব্য কতটা বিস্তার লাভ করেছে। পাড়া মহল্লা ও শহর থেকে মাদক আদালতের এজলাসে চলে এসেছে বলে বিস্ময় প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘটনাস্থলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অপরাধ প্রবণতা হ্রাসে তা কার্যকর প্রতিরোধমূলক বার্তা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

আরও

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

সারা দেশ

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, মোংলা বন্দ...

২০২৬-০৯-২৯ ১৮:৪৩

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

সারা দেশ

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ। নিয়মিত কর্মস্থলে আসেন না তিনি।...

২০২৬-০৯-২৯ ১৮:৪১