শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মো. সাকিব (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাকিব স্থানীয় বাসিন্দা ইউনুসের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রাতে সাকিবের মা ও পরিবারের অন্য সদস্যরা একটি দাওয়াতে গিয়েছিলেন। ওই সময় সাকিব বাড়িতে একা ছিলেন। রাতে তারা বাড়িতে ফিরে সাকিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের মামা মো. নেজাম উদ্দিন বলেন, ‘রাতে আমার বোন পরিবারের সদস্যদের নিয়ে দাওয়াতে গিয়েছিল। ওই সময় আমার ভাগিনা ঘরে একা ছিল। রাত ১২টার দিকে ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার পায়ের অবস্থাসহ ঘটনাটি দেখে আমাদের সন্দেহ হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। হয়তো তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে সঠিকভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

সারা দেশ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁও জেলা জুড়ে আ...

২০২৬-০৮-২২ ১৮:৪৪

সুন্দরবনের রায় নদীতে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ ৯ জনকে উদ্ধার করল নৌ পুলিশ

সারা দেশ

সুন্দরবনের রায় নদীতে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ ৯ জনকে উদ্ধার করল নৌ পুলিশ

খুলনার কয়রায় সুন্দরবনের শিঙের টেক সংলগ্ন রায় নদীতে ডুবে যাওয়া পর্যটকবাহী একটি বোটসহ ৯ জনকে উদ্ধার করেছে আংটিহারা নৌ পুলি...

২০২৬-০৮-২২ ১৮:২২

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত পাইলট

সারা দেশ

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত পাইলট

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি বক্স এন্ডেভার থেকে নামার সময় পাইলট ল্যাডারের রশি ছ...

২০২৬-০৮-২২ ১৮:১১

নড়াইলে ভৈরব নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা

সারা দেশ

নড়াইলে ভৈরব নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা

নড়াইলে ভৈরব নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে চলেছে। দুইশো বছরের পুরোনো সেখহাটী বাজারের সিংহ ভাগ ইত...

২০২৬-০৮-২২ ১৮:০৯

গণতন্ত্রের সত্যিকারের চর্চা হচ্ছে দেশে’: মীর শাহে আলম

সারা দেশ

গণতন্ত্রের সত্যিকারের চর্চা হচ্ছে দেশে’: মীর শাহে আলম

বাংলাদেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মী...

২০২৬-০৮-২২ ১৭:২৮

আদিতমারীতে নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু

সারা দেশ

আদিতমারীতে নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে যৌতুকের দাবিতে গোপনাঙ্গে এসিড নিক্ষেপের ঘটনায় দগ্ধ গৃহবধ...

২০২৬-০৮-২২ ১৭:২৬