শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আদিতমারীতে নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু

আদিতমারীতে নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে যৌতুকের দাবিতে গোপনাঙ্গে এসিড নিক্ষেপের ঘটনায় দগ্ধ গৃহবধূ আমেনা খাতুন (২৮) নয় বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২১ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে আদিতমারী থানায় নতুন করে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের ভাই জাকির হোসেন।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার আফজাল হোসেন আপনের সঙ্গে আমেনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করা হতো। ২০১৭ সালের ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে যৌতুকের টাকা না পেয়ে নিজ শয়নকক্ষে আমেনার গোপনাঙ্গে এসিড নিক্ষেপ করা হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

ওই ঘটনায় আমেনার ভাই জাকির হোসেন বাদী হয়ে ২০১৭ সালের ২ সেপ্টেম্বর লালমনিরহাট আদালতে একটি সিআর মামলা করেন। মামলা নম্বর ৫১-১৭। দীর্ঘদিন ধরে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে দীর্ঘ নয় বছর চিকিৎসা নেওয়ার পর আমেনার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১২ আগস্ট তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান। নিহতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজিব বলেন, ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুর কারণ নির্ণয় ও তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

সারা দেশ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁও জেলা জুড়ে আ...

২০২৬-০৮-২২ ১৮:৪৪

সুন্দরবনের রায় নদীতে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ ৯ জনকে উদ্ধার করল নৌ পুলিশ

সারা দেশ

সুন্দরবনের রায় নদীতে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ ৯ জনকে উদ্ধার করল নৌ পুলিশ

খুলনার কয়রায় সুন্দরবনের শিঙের টেক সংলগ্ন রায় নদীতে ডুবে যাওয়া পর্যটকবাহী একটি বোটসহ ৯ জনকে উদ্ধার করেছে আংটিহারা নৌ পুলি...

২০২৬-০৮-২২ ১৮:২২

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত পাইলট

সারা দেশ

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত পাইলট

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি বক্স এন্ডেভার থেকে নামার সময় পাইলট ল্যাডারের রশি ছ...

২০২৬-০৮-২২ ১৮:১১

নড়াইলে ভৈরব নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা

সারা দেশ

নড়াইলে ভৈরব নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা

নড়াইলে ভৈরব নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে চলেছে। দুইশো বছরের পুরোনো সেখহাটী বাজারের সিংহ ভাগ ইত...

২০২৬-০৮-২২ ১৮:০৯

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

সারা দেশ

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মো. সাকিব (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার বরু...

২০২৬-০৮-২২ ১৮:০৯

গণতন্ত্রের সত্যিকারের চর্চা হচ্ছে দেশে’: মীর শাহে আলম

সারা দেশ

গণতন্ত্রের সত্যিকারের চর্চা হচ্ছে দেশে’: মীর শাহে আলম

বাংলাদেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মী...

২০২৬-০৮-২২ ১৭:২৮