শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে ভৈরব নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা

নড়াইলে ভৈরব নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা

নড়াইলে ভৈরব নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে চলেছে। দুইশো বছরের পুরোনো সেখহাটী বাজারের সিংহ ভাগ ইতিমধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে, বাকি অংশও ভাঙ্গন ঝুঁকিতে পড়েছে। নদী ক্রমাগত গ্রাস করছে, জনবসতি, সহায়সম্পদ, বাগবাগিচা ও স্থাপনা। ভিটেমাটি রক্ষার দাবি নিয়ে ভাঙ্গন পীড়িতরা পথে দাঁড়িয়েছেন নানা কর্মসূচি নিয়ে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নড়াইল সদর উপজেলার শেখহাটী, তপনবাগ গ্রামের অন্তত এক কিলোমিটারব্যাপী ভৈরবের ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। সেখহাটী বাজার রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নেওয়া অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙ্গনের কবলে পড়ার ফলে জেলার ঐতিহ্যবাহী এ ব্যবসা কেন্দ্রের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

তিব্র ভাঙ্গনে ক্রমাগত নদীতে হারিয়ে যাচ্ছে জনবসতি, কবরস্থান, গাছপালা, বাগবাগিচা, স্থাপনা। সহায় সম্পদ হারিয়ে বিপর্যস্ত এলাকাবাসী সর্বগ্রাসী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন করছেন। সাংবাদিকদের উপস্থিতির খবরে ভুক্তভোগী নারী পুরুষ নির্বিশেষে নদী তীরে সমবেত হয়ে সামিল হন এ মানববন্ধনে। এলাকাবাসী জানায়, শেখহাটী, তপনবাগ গ্রাম জুড়ে কয়েক দশকের অব্যাহত ভাঙ্গন বিগত ৫বছর যাবত তিব্র আকার নিয়েছে।

বর্ষা এলেই পানি প্রবাহের ব্যাপকতায় ক্ষিপ্র গতি পায় ভৈরবের স্রোতোধারা, আগ্রাসী রূপ নেয় ভাঙ্গন পরিস্থিতি, গ্রাস করতে থাকে নদী তীরবর্তী সবকিছু। ভাঙ্গনের কবলে সেখহাটী বাজারের ব্যবসায়ীরা তাদের শতাধিক দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বাজারের অন্য প্রান্তে সরিয়ে নিয়ে বাধ্য হয়েছেন। দুই বছর আগে পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে এ বাজার রক্ষায় অস্থায়ী ব্যবস্থা নেয়, সেই অস্থায়ী ব্যবস্থাও ভাঙ্গনের কবলে পড়েছে। এ অবস্থায় জৌলুস হারিয়ে ফেলেছে দুইশো বছরের পুরোনো জেলার ঐতিহ্যবাহী এ ব্যবসা কেন্দ্রটি।

ভাঙ্গনের কবলে গ্রামের অনেকে তাদের ঘরদরজা অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। এখনই ভাঙ্গন রোধ করা না গেলে অচিরেই গ্রামের কবরস্থান নদীতে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে মৃতদেহ কবরস্থ করার মতো কোনো জায়গা গ্রামে অবশিষ্ট থাকবে না বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে, ভৈরব নদীর ভাঙ্গন রোধে দ্রুত কার্যকরি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড নড়াইল পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নির্বাহী অভিজীৎ কুামার সাহা বলেন, ভৈরব নদীর ভাঙ্গন পরিস্থিতি অবনতির ব্যাপারে খবর পেয়েছি। সরেজমিনে পরিদর্শন করে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

সারা দেশ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁও জেলা জুড়ে আ...

২০২৬-০৮-২২ ১৮:৪৪

সুন্দরবনের রায় নদীতে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ ৯ জনকে উদ্ধার করল নৌ পুলিশ

সারা দেশ

সুন্দরবনের রায় নদীতে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ ৯ জনকে উদ্ধার করল নৌ পুলিশ

খুলনার কয়রায় সুন্দরবনের শিঙের টেক সংলগ্ন রায় নদীতে ডুবে যাওয়া পর্যটকবাহী একটি বোটসহ ৯ জনকে উদ্ধার করেছে আংটিহারা নৌ পুলি...

২০২৬-০৮-২২ ১৮:২২

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত পাইলট

সারা দেশ

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত পাইলট

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি বক্স এন্ডেভার থেকে নামার সময় পাইলট ল্যাডারের রশি ছ...

২০২৬-০৮-২২ ১৮:১১

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

সারা দেশ

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মো. সাকিব (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার বরু...

২০২৬-০৮-২২ ১৮:০৯

গণতন্ত্রের সত্যিকারের চর্চা হচ্ছে দেশে’: মীর শাহে আলম

সারা দেশ

গণতন্ত্রের সত্যিকারের চর্চা হচ্ছে দেশে’: মীর শাহে আলম

বাংলাদেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মী...

২০২৬-০৮-২২ ১৭:২৮

আদিতমারীতে নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু

সারা দেশ

আদিতমারীতে নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে যৌতুকের দাবিতে গোপনাঙ্গে এসিড নিক্ষেপের ঘটনায় দগ্ধ গৃহবধ...

২০২৬-০৮-২২ ১৭:২৬