বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের অবদান রয়েছে। তার পরিবারের সদস্যদের সপরিবারে হত্যা করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছে। তার বয়সও হয়েছে। তিনি যদি দেশে ফিরে না আসেন, তাহলে তার দলের ভবিষ্যৎ অবস্থান এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়ন কীভাবে হবে এসব বিষয় বিবেচনায় আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন।

আজ বুধবার (৫ আগস্ট) সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, এখন প্রায় সবার হাতেই গণমাধ্যম রয়েছে। মানুষ যে বক্তব্য শুনতে চায়, সেটি কোনো না কোনোভাবে শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়। শেখ হাসিনার শাসনামলে আমরা দেখেছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যও প্রচার নিষিদ্ধ ছিল। সেটি যদি গণতন্ত্র না হয়, তাহলে এটিকে কীভাবে গণতন্ত্র বলা যায়?

ছাত্রদল ও ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এ ধরনের ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি প্রমাণ করে যে, রাজনৈতিক দলগুলোর নিজেদের অঙ্গসংগঠনের ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ নেই। দিন শেষে আমরা আবারও পুরোনো রাজনৈতিক সংস্কৃতির দিকেই ফিরে যাচ্ছি এমন আশঙ্কারও ইঙ্গিত দেয় এসব ঘটনা।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্যারিস্টার রুমিন ফারহানা, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, নিহতদের স্বজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও

মহেশপুরে পাখি ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

সারা দেশ

মহেশপুরে পাখি ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

ঝিনাইদহের মহেশপুরে পাখি ভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মামুন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও...

২০২৬-১০-০১ ১৪:১২

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

সারা দেশ

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ...

২০২৬-১০-০১ ১৪:১১

দলিল টেম্পারিং করে বাড়তি জমি হাতানোর চেষ্টা, নতুন ভূমি আইনে মামলা

সারা দেশ

দলিল টেম্পারিং করে বাড়তি জমি হাতানোর চেষ্টা, নতুন ভূমি আইনে মামলা

শরীয়তপুরের ডামুড্যায় দলিল টেম্পারিং করে প্রকৃত জমির চেয়ে বেশি জমি নামজারির চেষ্টার অভিযোগে জুলহাস উদ্দিন গাছা নামে এক ব্...

২০২৬-১০-০১ ১৪:১০

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, আহত-২, হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনতাই

সারা দেশ

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, আহত-২, হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনতাই

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জান...

২০২৬-১০-০১ ১৪:০৯

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময়

সারা দেশ

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময়

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালু ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে উপাচার্যদ...

২০২৬-০৯-৩০ ১৭:৪৮