বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শনিবার (১ আগস্ট) সকালে র‍্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কুমিল্লার বুড়িচংয়ের পাঁচোড়া এলাকার আবুল কালাম আজাদ (৩৬) ও ব্রাহ্মণপাড়ার আনন্দপুর এলাকার সবুজ (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১টায় দিকে মোগড়াপাড়া বাসস্ট্যান্ডে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক একটি মোটরসাইকেলসহ কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে আটকদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের ইয়ার ফিল্টারের বক্সে লুকানো ১৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও আটক মাদক কারবারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

আটক আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে।

আরও

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

সারা দেশ

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, মোংলা বন্দ...

২০২৬-০৯-২৯ ১৮:৪৩

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

সারা দেশ

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ। নিয়মিত কর্মস্থলে আসেন না তিনি।...

২০২৬-০৯-২৯ ১৮:৪১