যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, নেই যানজট
জেলা প্রতিনিধি
|
২০২৬-০৩-১৭ ২০:৪৮
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার করছে।
এদিকে যানবাহনের বাড়তি চাপ ও মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে নির্মাণকাজ চলমান থাকায় যানবাহনের জটলার সৃষ্টি হচ্ছে। তবে মহাসড়কের কোথাও যানজট তৈরি হয়নি।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ২৪ ঘণ্টা পর্যায়ক্রমে আট শতাধিক পুলিশ কাজ করছে। আশা করছি, উত্তরাঞ্চলের মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।