শনিবার, ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার

ভোলায় বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার

ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রায় ৩৭ কেজি ওজনের ৭ ফুট ৬ ইঞ্জি দৈর্ঘের বিরল 'মনিটর লিজার্ড' প্রজাতির একটি গুইসাপ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। যা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন একটি বাগান থেকে গুইসাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় এক বাসিন্দা তার বাড়ি থেকে বেরিয়ে বাগানের মধ্যের হাঁটার রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল। এসময় পাশের ঝোপঝাড়ের মধ্যে অস্বাভাবিক কিছু একটা নড়াচড়া দেখে তিনি সেখানে দাঁড়িয়ে বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং দেখেন একটি ছাগলের বাচ্ছা খাচ্ছে অদ্ভুত এক প্রাণী। 

পরবর্তীতে তিনি আশেপাশের লোকজন জড়ো করে সেটিকে আটক করা হয়। আটকের পরে নিশ্চিত হন এটি একটি বিরল প্রজাতির গুইসাপ। পরে স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে বন বিভাগের লোকজন গিয়ে সেটি উদ্ধার করে হেফাজতে নেয়। তাদের দাবি-এর আগে এতোবড় গুইসাপ দেখেননি কেউই।

সন্ধ্যায় ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো.মনিরুজ্জামান বলেন, এটি ‘মনিটর লিজার্ড’ বিরল প্রজাতির গুইসাপ। যা সচরাচর দেখা মেলে না। খবর পেয়ে দৌলতখান রেঞ্জের লোকজন গিয়ে উদ্ধার করে রেঞ্জ হেফাজতে রাখা হয়েছে। গুইসাপটি পরবর্তীতে বনে অবমুক্ত করার উপযোগী হলে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। এগুলো প্রকৃতির সম্পদ,রক্ষার দায়িত্ব সকলের। মূলত খাবার খেতেই এসেই মানুষের হাতে আটক হচ্ছে।

আরও

বিশ্বকাপের উন্মাদনায় মেহেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশ

বিশ্বকাপের উন্মাদনায় মেহেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সারা বিশ্বের মতো মেহেরপুরেও বইতে শুরু করেছে ফুটবল উন্মাদনার হাওয়া। প্রিয় দলকে সমর্থন...

২০২৬-০৬-১২ ২২:৩৩

গাইবান্ধায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা : আটক ৭

সারা দেশ

গাইবান্ধায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা : আটক ৭

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি চাতালে ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে ৭ জনকে আটক করা হয়েছে...

২০২৬-০৬-১২ ২২:২৬

পাংশা উপজেলা পরিষদে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

সারা দেশ

পাংশা উপজেলা পরিষদে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ই...

২০২৬-০৬-১২ ২২:১৩

জীবননগরে বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে জামায়াতের সমাবেশ, সীমান্তে নজরদারি জোরদারের দাবি

সারা দেশ

জীবননগরে বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে জামায়াতের সমাবেশ, সীমান্তে নজরদারি জোরদারের দাবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘পুশইন’ প্রচেষ্টার প্রতিবাদ এবং তা প্রতিরোধের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে সমা...

২০২৬-০৬-১২ ২২:০৯

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক

সারা দেশ

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, উদ্ভাবনী ধারণা প্রদর্শনী হলো ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা। তথ্যপ্...

২০২৬-০৬-১২ ২১:০৬

কিচকে কলেজের স্বপ্ন বাস্তবায়নের পথে, জায়গা পরিদর্শনে প্রতিমন্ত্রী

সারা দেশ

কিচকে কলেজের স্বপ্ন বাস্তবায়নের পথে, জায়গা পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার অবসান ঘটতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকবাসীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-০৬-১২ ২১:০৩