শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জমি নিয়ে বিরোধ

ভাইয়ের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

ভাইয়ের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া (৪৫) ওই এলাকার সফুর উদ্দিনের ছেলে ও বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি।

অভিযুক্তরা হলেন একই এলাকার সুন্দর আলীর ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সহ সভাপতি। তার ছেলে জীবন মিয়া।

নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন বড়চাপা পূর্বপাড়ার মিজান ও তার চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি সড়ক নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি। শনিবার দুপুরে সড়কে থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এসময় শহীদুল্লাহর ছেলে জীবন লাঠি নিয়ে এসে মিজানকে মাথায় আঘাত করে। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.খন্দকার আনিসুর রহমান বলেন, দুপুরে মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মরদেহ সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও

তৃণমূল থেকেই উঠবে আগামীর ফুটবলার: মীর শাহে আলম

সারা দেশ

তৃণমূল থেকেই উঠবে আগামীর ফুটবলার: মীর শাহে আলম

একসময় গ্রামের খোলা মাঠেই জন্ম নিয়েছিল দেশের অনেক খ্যাতিমান ফুটবলারের গল্প। সেই হারিয়ে যেতে বসা ক্রীড়া সংস্কৃতিকে আবারও প...

২০২৬-০৮-০১ ১৮:১৪

গোপালগঞ্জে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদরাসা শিক্ষক পুলিশ হেফাজতে

সারা দেশ

গোপালগঞ্জে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদরাসা শিক্ষক পুলিশ হেফাজতে

গোপালগঞ্জে ক্যালকুলেটর চুরির ঘটনায় মাদরাসাছাত্র আহম্মদ মোল্লাকে (৭) বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ ওঠায় শিক্ষক এনামুল মোল্...

২০২৬-০৮-০১ ১৮:১০

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা

সারা দেশ

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভো...

২০২৬-০৮-০১ ১৬:৪৬

গাইবান্ধায় নাম কীর্তন অনুষ্ঠান এলাকা থেকে এক শিশু উদ্ধার, পরিবারকে খুঁজছেন পুলিশ

সারা দেশ

গাইবান্ধায় নাম কীর্তন অনুষ্ঠান এলাকা থেকে এক শিশু উদ্ধার, পরিবারকে খুঁজছেন পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সনাতন ধর্মীয় নাম কীর্তন অনুষ্ঠান এলাকা থেকে পাওয়া এক স্বজনহীন শিশুর পরিবারকে খুঁজছে পু...

২০২৬-০৮-০১ ১৬:৪০

তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ, আইনগত ব্যবস্থার দাবি

সারা দেশ

তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ, আইনগত ব্যবস্থার দাবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্...

২০২৬-০৮-০১ ১৬:৩৮