সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভাঙনের কবলে সাগরকন্যা কুয়াকাটা, ঝুঁকিতে পর্যটন নগরী

ভাঙনের কবলে সাগরকন্যা কুয়াকাটা, ঝুঁকিতে পর্যটন নগরী

বর্ষা মৌসুমে জোয়ারের পানি ও সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত। প্রতিদিনই ঢেউয়ের আঘাতে তীরের বালু ও মাটি সরে যাচ্ছে। ভাঙনের কারণে ঝুঁকিতে পড়েছে পর্যটন ব্যবসা, স্থানীয় স্থাপনা ও সৈকতসংলগ্ন অবকাঠামো।

সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে গঙ্গামতি চর পর্যন্ত বিভিন্ন অংশে ভাঙন দৃশ্যমান। এ ছাড়া ট্যুরিস্ট পুলিশ বক্স এলাকা থেকে লেম্বুর বন পর্যন্তও সাগরের ঢেউয়ের আঘাতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। কোথাও প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কোথাও জিওব্যাগ ও বালুর বস্তা সাগরের পানিতে সরে গিয়ে তীর রক্ষার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

ভাঙনের তীব্রতায় সৈকতসংলগ্ন অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা এখন ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জোয়ারের পানিতে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে যেতে পারে।

পর্যটন ব্যবসায়ীরা জানান, ‘এভাবে ভাঙন চলতে থাকলে খুব শিগগিরই আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জোয়ারের পানিতে চলে যাবে। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আমরা কী করব?’

স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন সময়ে ভাঙন ঠেকাতে জিওব্যাগ ও বালুর বস্তা ফেলা হলেও সেগুলো স্থায়ী সমাধান দিচ্ছে না। সাগরের ঢেউয়ের আঘাতে অনেক জায়গায় এসব প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নতুন করে তীর ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরাও সৈকতের এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, কুয়াকাটা বাংলাদেশের অন্যতম পরিচিত সমুদ্রসৈকত ও পর্যটন গন্তব্য। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অনন্য সুযোগ থাকায় প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক এখানে আসেন। অথচ ভাঙন অব্যাহত থাকলে কুয়াকাটার পর্যটন সৌন্দর্য ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

পর্যটকদের কয়েকজন বলেন, ‘কুয়াকাটার সৌন্দর্য দেখতে এসে ভাঙনের এমন দৃশ্য দেখে আমরা উদ্বিগ্ন। সৈকত রক্ষায় দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

পর্যটনসংশ্লিষ্টদের মতে, কুয়াকাটার অর্থনীতি অনেকাংশেই পর্যটননির্ভর। হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন, ট্যুর গাইড, ফটোগ্রাফি, স্থানীয় ক্ষুদ্র ব্যবসাসহ বিভিন্ন খাতে হাজারো মানুষ পর্যটনের ওপর নির্ভরশীল। সৈকত ভাঙনের কারণে পর্যটন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এর সরাসরি প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতিতেও।

সংশ্লিষ্টদের মতে, শুধু বালুর বস্তা বা জিওব্যাগ দিয়ে অস্থায়ীভাবে ভাঙন ঠেকানোর পরিবর্তে কুয়াকাটার উপকূলীয় ভূপ্রকৃতি, জোয়ার-ভাটা, ঢেউয়ের গতিপথ ও সমুদ্রস্রোত বিবেচনায় নিয়ে বৈজ্ঞানিক সমীক্ষার ভিত্তিতে দীর্ঘমেয়াদি ও টেকসই উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

স্থানীয়দের দাবি, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে গঙ্গামতি ও লেম্বুর বন পর্যন্ত ভাঙনপ্রবণ এলাকাগুলো জরুরি ভিত্তিতে চিহ্নিত করে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পর্যটনকেন্দ্রটির দীর্ঘমেয়াদি সুরক্ষায় সমন্বিত ও পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ করতে হবে।

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টদের একটাই দাবি-কুয়াকাটার অস্তিত্ব রক্ষায় আর দেরি নয়, এখনই কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নিতে হবে।

আরও

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২