সারা দেশ
কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দুই দিনব্যাপী এ আয়োজন ঘিরে কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, দীর্ঘ বিরতির পর আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় বিচ কার্নিভাল অনুষ্ঠিত হবে।বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল-আজম।সভায় জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, বরিশাল বিভাগীয় ডিআইজি ট্যুরিস্ট পুলিশ অর্নিবান চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, উদ্যোক্তা ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরা এবং পর্যটকদের কাছে এ অঞ্চলকে আরও আকর্ষণীয় করে তুলতেই এবারের কার্নিভালের আয়োজন। কার্নিভালকে কেন্দ্র করে সৈকত ও আশপাশের এলাকায় সাজসজ্জা, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।কার্নিভালে সৈকত ক্যাম্পিং, বিচ ফুটবল, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ উৎসব, পুঁথি পাঠ ও প্রি-ইভেন্টসহ নানা আয়োজন থাকবে। পাশাপাশি স্থানীয় পণ্য, খাবার ও পর্যটনকে ঘিরেও বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।দীর্ঘ বিরতির পর বিচ কার্নিভাল আয়োজনকে ঘিরে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়বে এবং স্থানীয় পর্যটন ব্যবসায় গতি ফিরবে।কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন বলেন, দীর্ঘ নয় বছর পর কুয়াকাটায় এমন একটি বিচ কার্নিভাল আয়োজন অত্যন্ত আনন্দের বিষয়। নিয়মিত এ ধরনের আয়োজন করা গেলে শুধু ছুটির দিন নয়, সারা বছরই কুয়াকাটায় পর্যটক ধরে রাখা সম্ভব হবে। একই সঙ্গে পর্যটন অবকাঠামোর উন্নয়ন ও বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি হলে কুয়াকাটা দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে আরও এগিয়ে যাবে।প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মোশাররফ হোসেন বলেন, কুয়াকাটাকে শুধু একটি সমুদ্রসৈকত হিসেবে নয়, পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে। পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা, আবাসন, বিনোদন ও পরিবেশ সংরক্ষণে সমন্বিতভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, কুয়াকাটার পর্যটনশিল্পের বিকাশ হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে এবং এ অঞ্চলের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। এজন্য সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও পর্যটন ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রসৈকত ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে কুয়াকাটাকে ঘিরে পর্যটকদের আগ্রহ দীর্ঘদিনের। এবারের পর্যটন কার্নিভালের মাধ্যমে সেই আকর্ষণ আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।
২০২৬-১০-০৪ ১৯:১২
সারা দেশ
ইয়াবা সরবরাহের কথা বলে নেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে খুন করা হয় অটোরিকশাচালক জাকারিয়াকে (২৮)। হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি নদীতে ফেলে দিয়ে খুলে নেওয়া তিনটি ব্যাটারি বিক্রি করে দেওয়া হয়।
২০২৬-০৯-২৮ ১৮:৫৩
সারা দেশ
পটুয়াখালীর কুয়াকাটায় জমি বিক্রির কথা বলে ক্রেতার কাছ থেকে ১০ লাখ টাকা নেওয়া এবং পরবর্তীতে ভাই-বোনদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ভাই বোনেরা।
২০২৬-০৯-০৫ ২২:০৫
সারা দেশ
পটুয়াখালীর মহিপুর উপকূলে মাছ ধরার একটি বোট ঘিরে হামলা, জেলেদের মারধর এবং ইলিশসহ প্রায় ১১ লাখ টাকার মাছ ও জাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার
২০২৬-০৯-০৫ ২২:০৩
সারা দেশ
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে শহরের কয়েকটি এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
২০২৬-০৯-০১ ১৮:০৮
সারা দেশ
বর্ষা মৌসুমে জোয়ারের পানি ও সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত। প্রতিদিনই ঢেউয়ের আঘাতে তীরের বালু ও মাটি সরে যাচ্ছে। ভাঙনের কারণে ঝুঁকিতে পড়েছে পর্যটন ব্যবসা, স্থানীয় স্থাপনা ও সৈকতসংলগ্ন অবকাঠামো।
২০২৬-০৮-১৬ ২৩:৫৪
সারা দেশ
পটুয়াখালীর মহিপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসা শিক্ষক, প্রবাসী ও স্থানীয় সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-১২ ১৮:০০
সারা দেশ
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘বক্স ক্রাব’ বা ‘লজ্জাবতী কাঁকড়া’। অদ্ভুত আকৃতির এ সামুদ্রিক কাঁকড়া নিয়ে কৌতূহল তৈরি হয়েছে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে।
২০২৬-০৮-১২ ১৭:৫৯
সারা দেশ
পর্যটন নগরী কুয়াকাটায় আগত পর্যটকদের সেবার মান উন্নয়ন, চালকদের আচরণে শৃঙ্খলা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল চালকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-১১ ১৮:০২
সারা দেশ
পটুয়াখালীর দশমিনায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও আইসিটি সুপারভাইজার পদে নিয়োগে চরম অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। লিখিত ও মৌখিক পরীক্ষা এক পদে দিয়ে অন্য পদের চূড়ান্ত ফলাফলে নাম চলে আসার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
২০২৬-০৮-১১ ১৭:৪৭
সারা দেশ
পটুয়াখালীর কলাপাড়ায় আদালতের স্থিতাবস্থা আদেশ থাকা একটি বিরোধপূর্ণ জমিতে ফের দুটি টিনের স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক দাবিদার মোঃ মজিবুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন তার চাচি ফাতেমা বেগম।
২০২৬-০৮-১০ ২০:৩২
সারা দেশ
পটুয়াখালীর মহিপুরে পূর্ববিরোধের জেরে মোঃ ইদ্রিস আকন (৩৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামি মোঃ আল রুমান ওরফে সাব্বিরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
২০২৬-০৮-০৪ ১৮:১২
সারা দেশ
পটুয়াখালীতে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ও ব্লাকমেইলের শিকারের দাবি করে জামায়াতে ইসলামী এবং সামাজিক সংগঠন ‘পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র সকল কার্যক্রম থেকে নিজেকে অব্যাহতি নিয়েছেন শহিদুল ইসলাম। তিনি জামায়াতে ইসলামীর সদর উপজেলা যুব বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।
২০২৬-০৭-৩০ ২১:৫৭
সারা দেশ
পটুয়াখালীর এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানা গেছে।
২০২৬-০৭-২৯ ১৫:৫৫
সারা দেশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় পানির ট্যাংক বিতরণে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরবিএস এন্টারপ্রাইজের বিরুদ্ধে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমের অংশ হিসেবে কলাপাড়া উপজেলার মহিপুর, লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ে প্রায় ৫০০টি বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক স্থাপনের কাজ চলমান রয়েছে।সরেজমিনে দেখা যায়, ট্যাংক স্থাপনের জন্য নির্মিত প্ল্যাটফর্মে নিম্নমানের খোয়া ও সিমেন্ট ব্যবহারের অভিযোগ রয়েছে। প্রকল্প অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় ট্যাংক ও নির্মাণসামগ্রী সুবিধাভোগীদের বাড়িতে পৌঁছে দিয়ে প্ল্যাটফর্ম নির্মাণ এবং ট্যাংক স্থাপন করার কথা থাকলেও, অভিযোগ রয়েছে যে সুবিধাভোগীদের নিজেদের খরচে ট্যাংক ও মালামাল আনতে হয়েছে। এছাড়া “অনলাইন খরচ” দেখিয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।ভুক্তভোগী আকলিমা আক্তারের স্বামী বলেন, “আমরা নিজ খরচে পুরান মহিপুর থেকে ট্যাংক এনে বাড়িতে নিয়েছি। পরে অনলাইন খরচের কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।”একই অভিযোগ করেন সুদিরপুর গ্রামের বাসিন্দা হাসান। তিনি বলেন, “নিজ খরচে ট্যাংক আনতে হয়েছে। এরপর অনলাইন খরচের কথা বলে টাকা নেওয়া হয়েছে।”মহিপুরের কৃষ্ণ কর্মকার জানান, “আমি ৫০০ টাকা ভাড়া দিয়ে ট্যাংক বাড়িতে এনেছি। এরপর আবার অনলাইন খরচের কথা বলে টাকা নিয়েছে।”এ বিষয়ে ট্যাংক বিতরণে দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাব্বী সাংবাদিকদের তথ্য না দিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, তিনি বিষয়টি মীমাংসার জন্য অর্থ দিয়ে সাংবাদিকদের ‘ম্যানেজ’ করারও চেষ্টা করেন।তবে অভিযোগ অস্বীকার করে মেসার্স আরবিএস এন্টারপ্রাইজের মালিক মো. শোয়াইব বলেন, “বৃষ্টি ও কাঁচা রাস্তার কারণে সব জায়গায় ট্যাংক পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে পরিবহন ভাড়া যদি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে পরিশোধ না করা হয়ে থাকে এবং কেউ টাকা নিয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”কলাপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইব্রাহীম হোসেন বলেন, “চুক্তি অনুযায়ী প্ল্যাটফর্ম নির্মাণ ও ট্যাংক স্থাপনের দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। কাজে কোনো অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
২০২৬-০৭-২২ ১৭:৪৫
সারা দেশ
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২০২৬-০৭-১৫ ১৬:০৭
সারা দেশ
পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার নাঈদ (২৫)-এর স্ত্রী। নিহত মিলি চাঁদপুর জেলা খোরশেদ আলম এর মেয়ে বলে জানা যায়।
২০২৬-০৭-১২ ২০:২০
সারা দেশ
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।বুধবার (৮ জুলাই) রাত ২টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, বুধবার (৮ জুলাই) রাত ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযানিক দল পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া এলাকার মোল্লা স্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনার তালতলী উপজেলার বড়বগি ইউনিয়নের ছাতনপাড়া গ্রামের আঃ রহিম হাওলাদার (৩৩) এবং আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মো. সজিব দুয়ারী (২৬)।ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
২০২৬-০৭-০৮ ১৯:২৩
সারা দেশ
উদ্বোধনের আগেই ধসে পড়েছে পটুয়াখালীর বাউফলে নির্মাণাধীন ১ কোটি ১৬ লাখ টাকার বেশি ব্যয়ের একটি আরসিসি গার্ডার সেতু। সেতুর বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল ও ধস দেখা দেওয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।উপজেলার পশ্চিম নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন সেতুটির অ্যাপ্রোচ সড়কে সম্প্রতি মাটি ভরাটের কাজ শুরু হলে একে একে দৃশ্যমান হতে থাকে ফাটল। এরই মধ্যে সেতুর পশ্চিম পাশের একটি অংশ ধসে একদিকে হেলে পড়েছে। এছাড়া উভয় প্রান্তের রিটার্নিং ওয়ালেও ফাটল দেখা দিয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১৭৯ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের দায়িত্ব পায় 'মেসার্স রুকাইয়া ট্রেডার্স'। ২০২৪ সালে কাজ শুরু হয়ে ২০২৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তিন বছর পেরিয়ে গেলেও নির্মাণকাজ এখনো অসমাপ্ত। ফলে দীর্ঘদিন ধরে নুরাইনপুর বাজারের সঙ্গে এলাকার মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, সেতুর মূল কাঠামো নির্মাণে নির্ধারিত মান অনুসরণ করা হয়নি। কোথাও কোথাও কংক্রিট ভেদ করে লোহার রড বেরিয়ে এসেছে। ইতোমধ্যে এসব রডে মরিচাও ধরতে শুরু করেছে, যা নির্মাণমান নিয়ে আরও উদ্বেগ তৈরি করেছে।স্থানীয় বাসিন্দা মনির ব্যাপারী বলেন, সেতুর পুরো ঢালাই পাথর দিয়ে হওয়ার কথা থাকলেও সেখানে নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে। অনেক সময় রাতের আঁধারে ঢালাইয়ের কাজ হয়েছে। এর ফলেই এখন বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দিয়েছে।আরেক বাসিন্দা সানু হাওলাদার বলেন, তিন-চার বছর ধরে কাজটি এভাবেই পড়ে আছে। পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীসহ স্থানীয় মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স রুকাইয়া ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী রফিক সিকদার বলেন, বিষয়টি আমার জানা আছে। বেকু মেশিন দিয়ে দিন-রাত মাটি ভরাট করায় কিছু সমস্যা হয়েছে। আমি দ্রুত ঠিক করে দেব। সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করানো হয়েছিল, তাই কিছু ত্রুটি হয়েছে।নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটার সাব কন্ট্রাক্টর পালিয়ে যাওয়ায় এতদিনে কাজ করা সম্ভব হয়নি। তবে, এখন দ্রুত কাজ শেষ করা হবে।বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম বলেন, রিটার্নিং ওয়ালের একটি অংশ ভেঙে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। ঠিকাদারকে দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৬-০৭-০৭ ১৮:৫৮
সারা দেশ
বছরের পর বছর অভিযোগ, সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি, প্রশাসনের আশ্বাস—সবকিছুর পরও থামছে না বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং। বরং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা, মহিপুর, আলিপুর ও আশাখালী উপকূলসংলগ্ন সাগরে দিন দিন বেড়েই চলেছে রূপান্তরিত অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্য।
২০২৬-০৭-০৪ ১৯:১৯
সারা দেশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের পাখিমারা আউটলেটের ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগকে ‘একপাক্ষিক ও গভীর ষড়যন্ত্র’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সবাদ সম্মেলন করেন রিয়াদুলের মা মোছা. তহমিনা।লিখিত বক্তব্যে তিনি দাবি করেন,রিয়াদুল প্রতিদিনের লেনদেন ও হিসাব ব্যাংকিং নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকের কাছে বুঝিয়ে দিতেন। তদন্ত শেষ হওয়ার আগেই তাকে এককভাবে দায়ী করা সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ব্যাংক কর্তৃপক্ষ ও গ্রাহকদের পক্ষ থেকে সার্ভার সমস্যার যে অভিযোগ তোলা হয়েছে, তা মনগড়া এবং ব্যাংকিং নিয়মবহির্ভূত। এছাড়া ব্যাংকের ভল্ট বা লকারের চাবি শাখা ব্যবস্থাপক ও ক্যাশিয়ার যৌথভাবে সংরক্ষণ করেন। ফলে এককভাবে ক্যাশিয়ারের পক্ষে অর্থ আত্মসাৎ করা সম্ভব নয় বলে পরিবারের দাবি।তারা আরও বলেন, চেক পাশের ক্ষেত্রে শাখা ব্যবস্থাপকের অনুমোদন প্রয়োজন হয় এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করা যায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।তিনি আরও জানান,গত ২০ জুন ২০২৬ থেকে তার ছেলে রিয়াদুল ইসলাম ইউসুফ নিখোঁজ রয়েছেন। তিনি অভিযোগ করেন, ছেলের নিখোঁজের ঘটনায় কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।এ বিষয়ে পাখিমারা আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী শরীফ বলেন, "ঘটনায় ব্যাংকের দুই কর্মকর্তা জড়িত। তাদের মধ্যে একজন নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"পাখিমারা শাখার অপারেশন ম্যানেজার রাহাত ইসলাম অর্থ আত্মসাতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব।"সংবাদ সম্মেলনে রিয়াদুলের পরিবার দাবি করে, নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা রিয়াদুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে দ্রুত তাকে খুঁজে বের করার জোর দাবি জানান।উল্লেখ্য, এর আগে পাখিমারা আউটলেট থেকে গ্রাহকদের প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
২০২৬-০৬-৩০ ২২:৫৫
সারা দেশ
ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বেলা পৌঁনে ১২টায় পটুয়াখালী জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।জেলা বাস মালিক সমিতির কাউন্টার ইনচার্জ মো. সাইফুল মৃধার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক বশির হোসেন খান, শফিকুল ইসলাম খান শাহিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. খলিলুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হাওলাদার প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙা-কুয়াকাটা মহাসড়ক। সড়কটিতে যানবাহনের চাপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে।তারা আরও বলেন, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতির বিকাশে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা অত্যন্ত জরুরি। এতে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়ন হবে এবং যাতায়াত আরও নিরাপদ ও দ্রুততর হবে।মানববন্ধন থেকে বক্তারা ভাঙা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
২০২৬-০৬-৩০ ১৮:১২