সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহিপুরে মাদ্রাসা শিক্ষক ও প্রবাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মহিপুরে মাদ্রাসা শিক্ষক ও প্রবাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর মহিপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসা শিক্ষক, প্রবাসী ও স্থানীয় সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে মহিপুরের পাইকবাড়ী স্ট্যান্ড এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় মাদ্রাসা শিক্ষক, প্রবাসীসহ কয়েকজন নিরীহ ব্যক্তিকে চাঁদাবাজি মামলায় আসামি করা হয়েছে। তাদের দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে আসামিদের হয়রানি করা হচ্ছে। দ্রুত মামলাটি প্রত্যাহার করে হয়রানি বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা মোঃ আইয়ুব আলী। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষক মাহতাব উদ্দিন ও প্রবাসী শাহীন মীরসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার অত্যন্ত ভালো মানুষ এলাকায় তাদের সাথে কারো কোন বিরোধ নেই। একই সঙ্গে নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।

বক্তব্যে ফাতেমা বেগমসহ স্থানীয় আরও কয়েকজন বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির সুযোগ রয়েছে। কিন্তু এর জেরে নিরীহ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে শিক্ষক, প্রবাসী ও স্থানীয় সাধারণ মানুষ রয়েছেন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সম্প্রতি জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইমরান হোসেন বাদী হয়ে মহিপুর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন বলে জানা গেছে। মামলায় লতিফপুর ও মনোহারপুর এলাকার আটজনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে বলে জানা গেছে।

মামলার আসামিরা হলেন—মোঃদেলোয়ার দুয়ারী (৩৭) আব্দুল মতিন গাজী (৩৫), মোঃ শহিদুল ইসলাম (৩৫), মাওলানা মোঃ মাহতাব উদ্দিন (৫৫), মোঃ আলতাফ হোসেন গাজী (৫৫), মোঃ রাজু খলিফা (২৫), মোঃ শাহিন মীর (৩৮) ও মঞ্জু হাওলাদার (৩৭)।

তবে মামলার অভিযোগ ও আসামিদের বিষয়ে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার চূড়ান্ত বক্তব্য বা তদন্তের ফলাফল পাওয়া যায়নি। মানববন্ধন থেকে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত না হলে আসামিদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

আরও

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২