শুক্রবার, ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয়

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয়

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন নুরুননাহার নিম্নি।

নেপালের স্থানীয় সময় বুধবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়া স্পর্শ করেন।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।

এর মাধ্যমে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের পর দীর্ঘ ১৪ বছর পর তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্মি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমটিসি জানায়, নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়া স্পর্শ করেন। চূড়ান্ত আরোহণের লক্ষ্যে গত ২৫ মে ক্যাম্প-২ (৬ হাজার ৪০০ মিটার) থেকে যাত্রা শুরু করেন এবং রাতে ক্যাম্প-৩ (৭ হাজার ২০০ মিটার) এ অবস্থান করেন। ২৬ মে ভোরে তিনি ক্যাম্প-৩ থেকে রওনা হয়ে দুপুর আড়াইটা নাগাদ ক্যাম্প-৪-এ পৌঁছান। সেখানে সন্ধ্যা পর্যন্ত প্রয়োজনীয় বিশ্রাম নেওয়ার পর তিনি চূড়ার উদ্দেশে তার চূড়ান্ত অভিযান শুরু করেন। সারারাত দুর্গম ও প্রতিকূল পথ পেরিয়ে বুধবার ভোরে তিনি এভারেস্টের শীর্ষবিন্দুতে পৌঁছান এবং পরম গৌরবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরেন। তার সঙ্গে ছিলেন দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা।

অভিযাত্রী নুরুননাহার নিম্মি ১১ এপ্রিল নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এভারেস্ট অভিযানটি পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর করেছে পূবালী ব্যাংক পিএলসি।

আরও

মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জোরালো উদ্যোগ

গুড নিউজ

মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জোরালো উদ্যোগ

বাংলাদেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান গোলাম মোস্তাফা বর্তমানে মালয়েশিয়া...

২০২৬-০৫-১৪ ১৩:৪৫

প্রাচীন সভ্যতার গল্প ও ইতিহাসের আয়নায় চট্টগ্রামের রাউজান

গুড নিউজ

প্রাচীন সভ্যতার গল্প ও ইতিহাসের আয়নায় চট্টগ্রামের রাউজান

চট্টগ্রাম শহর থেকে তাকালে পূর্ব-উত্তরের যে জনপদটি শিল্প, শিক্ষা আর বিপ্লবের দীপ্তিতে ভাস্বর, তার নাম রাউজান। কর্ণফুলী আর...

২০২৬-০৫-০৮ ১৭:৪০

দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার চট্টগ্রামের আদ্যোপান্ত

গুড নিউজ

দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার চট্টগ্রামের আদ্যোপান্ত

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার এবং বাণিজ্যিক রাজধানী-খ্যাত চট্টগ্রাম জেলা তার ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্...

২০২৬-০৫-০৩ ১১:৫৮

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী

গুড নিউজ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন বাবর আলী। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেন বিশ্বের পঞ্চম উচ্চতম প...

২০২৬-০৫-০২ ১২:৩২

ক্লান্ত পৃথিবীতে শান্তির দিশা গৌতম বুদ্ধের দর্শন

গুড নিউজ

ক্লান্ত পৃথিবীতে শান্তির দিশা গৌতম বুদ্ধের দর্শন

বিশ্ব যখন প্রতিযোগিতা, চাপ, ভোগবাদ ও মানসিক ক্লান্তির চক্রে ঘুরপাক খাচ্ছে; তখন আড়াই হাজার বছর আগের এক মহামানবের দর্শন নত...

২০২৬-০৪-৩০ ১৭:৩১

আইএমএফ পূর্বাভাস: মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

গুড নিউজ

আইএমএফ পূর্বাভাস: মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিড...

২০২৬-০৪-২৮ ২১:৪৫