শুক্রবার, ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের মানবিক উদ্যোগ

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের মানবিক উদ্যোগ

মালদ্বীপে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন এক বাংলাদেশি প্রবাসী কর্মীর পাশে দাঁড়িয়েছে মালেস্থ বাংলাদেশ হাইকমিশন।

মানবিক সহায়তার অংশ হিসেবে অসুস্থ প্রবাসী কর্মী কামাল হোসেনকে দেশে ফেরার জন্য বিমানের টিকিট প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম প্রবাসী কামাল হোসেনের হাতে দেশে প্রত্যাবর্তনের বিমানের টিকিট হস্তান্তর করেন।

সোমবার (২৫ মে) বাংলাদেশ হাইকমিশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা কামাল হোসেন দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগজনিত জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে প্রয়োজনীয় সেবাযত্ন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।

হাইকমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’-এর কল্যাণ তহবিল থেকে তার বিমানের টিকিটের ব্যয় বহন করা হয়েছে। এ সহায়তা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকারের মানবিক উদ্যোগেরই অংশ বলে উল্লেখ করা হয়।

টিকিট হস্তান্তর অনুষ্ঠানে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যে-কোনো মানবিক, স্বাস্থ্যগত ও কল্যাণমূলক সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা পাশে রয়েছে। প্রবাসীদের সুরক্ষা, কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো. মোতাছেম বিল্যাহ এবং তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন। প্রবাসীদের যে-কোনো সংকট ও মানবিক পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন আবারও দায়িত্বশীল ও মানবিক ভূমিকার পরিচয় দিয়েছে।

আরও

মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জোরালো উদ্যোগ

গুড নিউজ

মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জোরালো উদ্যোগ

বাংলাদেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান গোলাম মোস্তাফা বর্তমানে মালয়েশিয়া...

২০২৬-০৫-১৪ ১৩:৪৫

প্রাচীন সভ্যতার গল্প ও ইতিহাসের আয়নায় চট্টগ্রামের রাউজান

গুড নিউজ

প্রাচীন সভ্যতার গল্প ও ইতিহাসের আয়নায় চট্টগ্রামের রাউজান

চট্টগ্রাম শহর থেকে তাকালে পূর্ব-উত্তরের যে জনপদটি শিল্প, শিক্ষা আর বিপ্লবের দীপ্তিতে ভাস্বর, তার নাম রাউজান। কর্ণফুলী আর...

২০২৬-০৫-০৮ ১৭:৪০

দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার চট্টগ্রামের আদ্যোপান্ত

গুড নিউজ

দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার চট্টগ্রামের আদ্যোপান্ত

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার এবং বাণিজ্যিক রাজধানী-খ্যাত চট্টগ্রাম জেলা তার ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্...

২০২৬-০৫-০৩ ১১:৫৮

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী

গুড নিউজ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন বাবর আলী। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেন বিশ্বের পঞ্চম উচ্চতম প...

২০২৬-০৫-০২ ১২:৩২

ক্লান্ত পৃথিবীতে শান্তির দিশা গৌতম বুদ্ধের দর্শন

গুড নিউজ

ক্লান্ত পৃথিবীতে শান্তির দিশা গৌতম বুদ্ধের দর্শন

বিশ্ব যখন প্রতিযোগিতা, চাপ, ভোগবাদ ও মানসিক ক্লান্তির চক্রে ঘুরপাক খাচ্ছে; তখন আড়াই হাজার বছর আগের এক মহামানবের দর্শন নত...

২০২৬-০৪-৩০ ১৭:৩১

আইএমএফ পূর্বাভাস: মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

গুড নিউজ

আইএমএফ পূর্বাভাস: মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিড...

২০২৬-০৪-২৮ ২১:৪৫