বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী সুদূর লন্ডন থেকে তিস্তা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিএনপি ম্যান্ডেট পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সেই পরিকল্পনার নকশা ইতোমধ্যে তৈরি হয়েছে। কাজ অনেক দূর এগিয়েছে। কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।”
তিনি আরও বলেন, যমুনার চরাঞ্চলে বন্যার সময় মানুষ অসহায় হয়ে পড়ে। একই সঙ্গে গবাদিপশু নিয়েও তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ পরিস্থিতি মোকাবিলায় চরাঞ্চলে গবাদিপশুর আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এসব আশ্রয়কেন্দ্রে বন্যার সময় মানুষ ও তাদের গবাদিপশু নিরাপদে আশ্রয় নিতে পারবে।
পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বেলকুচির সোহাগপুর উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মুকুন্দগাতি বাজারে গিয়ে শেষ হয়।
এ সময় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।