বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার: মীর মোহাম্মদ হেলাল

পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার: মীর মোহাম্মদ হেলাল

টেকসই উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে একটি সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেছেন, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শান্তি ছাড়া এই অঞ্চলে কখনোই উন্নয়ন সম্ভব নয়। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদি ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের ছাত্রাবাস ও সেনাবাহিনীর সেভেনফিল্ড অ্যাম্বুলেন্সের হাসপাতাল ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল ইসলাম, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহম্মদ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মো. কামরুল হাসান খান, সেভেনফিল অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্নেল ডাঃ মোহাম্মদ সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ছাত্রাবাস ও হাসপাতাল ভবন নির্মাণ করা হয়।

পরে প্রতিমন্ত্রী বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী, কৃষি যন্ত্রপাতি ও মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

আরও

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

সারা দেশ

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও শহীদ মিনা...

২০২৬-০৯-০৩ ১৭:১২

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলায়  বহিস্কৃত ছাত্রদল নেতা ফটিক কারাগারে

সারা দেশ

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলায় বহিস্কৃত ছাত্রদল নেতা ফটিক কারাগারে

অপহরণ ও চাঁদাবাজীর একটি মামলায় ফেনী জেলা ছাত্রদলের বহিস্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিককে জেল হাজতে পাঠানো হয়েছে।বৃহস্...

২০২৬-০৯-০৩ ১৬:০৭

সাংবাদিকদের লিখনীতে কারো জীবন, ক্যারিয়ার, মান-সম্মান নষ্ট না হয় সেটি লক্ষ রাখতে হবে ভোলায় তথ্যমন্ত্রী

সারা দেশ

সাংবাদিকদের লিখনীতে কারো জীবন, ক্যারিয়ার, মান-সম্মান নষ্ট না হয় সেটি লক্ষ রাখতে হবে ভোলায় তথ্যমন্ত্রী

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বর্তমানে একদম ফ্রি মিডিয়া, আপনারা আপনাদের মতো করে কাজ করবেন।...

২০২৬-০৯-০৩ ১৬:০৬

জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে বসতে পারবেন না হকার: ডিএসসিসি প্রশাসক

সারা দেশ

জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে বসতে পারবেন না হকার: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএ...

২০২৬-০৯-০৩ ১৫:১৪

সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য: শফিকুর রহমান

সারা দেশ

সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য: শফিকুর রহমান

জনগণের কল্যাণ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য লংমার্চের মতো কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন বিরো...

২০২৬-০৯-০৩ ১৫:১২