বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

‘তিন মোড়লে’র এক বছরের সূচি প্রায় চূড়ান্ত, বাংলাদেশসহ বাকিরা অপেক্ষায়

‘তিন মোড়লে’র এক বছরের সূচি প্রায় চূড়ান্ত, বাংলাদেশসহ বাকিরা অপেক্ষায়

পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়ে আলোচনায় বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ নিয়ে চলতি সপ্তাহে দুবাইয়ে একটি কর্মশালায় অংশ নেবেন আইসিসির সদস্যরা। আন্তর্জাতিক ক্রিকেটের পুরো সূচি এখনও চূড়ান্ত না হলেও ক্রিকইনফোর তথ্যমতে, তিন মোড়ল দেশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের পারস্পরিক প্রধান সিরিজগুলোর সূচি অনেকটাই নির্ধারিত হয়ে গেছে।

ক্রিকেটবিষয়ক এই ওয়েবসাইট তাদের প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ আগের ধাঁচেই চলবে। ২০২৭ সালে ইংল্যান্ডে, ২০২৯-৩০ মৌসুমে অস্ট্রেলিয়ায় এবং ২০৩১ সালে আবার ইংল্যান্ডে হবে অ্যাশেজ সিরিজ। আবার ইংল্যান্ড ২০২৮ সালের শুরুতে ভারত সফরে টেস্ট সিরিজ খেলবে। এরপর ২০২৯ সালে ভারতকে নিজেদের মাঠে আতিথ্য দেবে ইংল্যান্ড।

২০২৭-৩১ চক্রে আরেকটি বড় চ্যালেঞ্জ হবে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। ১৯০০ সালের পর প্রথমবার অলিম্পিকে ক্রিকেট ফিরতে যাচ্ছে। ২০২৮ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হবে অলিম্পিক, যা ইংলিশ গ্রীষ্মের মাঝামাঝি সময়। এক সপ্তাহব্যাপী পুরুষদের এই টি-টোয়েন্টি ক্রিকেটের সূচি ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্য পূর্ণ সদস্য দেশগুলোর জন্যও বরাবরের মতো বড় চ্যালেঞ্জ হবে প্রথমে ভারতের বিপক্ষে এবং এরপর অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজগুলো নিজেদের সূচিতে জায়গা করে দেওয়া। দক্ষিণ আফ্রিকা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরপরই ভারতকে আতিথ্য দেওয়ার কথা। এর আগে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে অক্টোবর-নভেম্বরে।

এদিকে, ভারতের বিপক্ষে সিরিজ না থাকায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় বেশি নজর দিচ্ছে পাকিস্তান। আগামী গ্রীষ্মে তারা ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ইতোমধ্যে নির্ধারণ করে রেখেছে। হতে পারে একটি টেস্ট ম্যাচও। এ ছাড়া তারা ২০২৭-২৮ মৌসুমে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

আরও

রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবুয়েকে ১ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

খেলাধুলা

রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবুয়েকে ১ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নিজেদের দায়িত্বটা ভালোভাবেই পালন করেন জিম্বাবুয়ের ব্যাটাররা। বোলিংয়েও শুরুটা ছিল ছন্দময়। ২২ রান...

২০২৬-০৯-২০ ২২:০৫

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

খেলাধুলা

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া...

২০২৬-০৯-২০ ১২:৪১

৪৪৬ মিনিট পর টটেনহ্যাম গোল করলেও স্কোরবোর্ডে ভিলার দাপট

খেলাধুলা

৪৪৬ মিনিট পর টটেনহ্যাম গোল করলেও স্কোরবোর্ডে ভিলার দাপট

দুর্দান্ত ফিনিশিং ও শক্তিশালী রক্ষণভাগের ওপর ভিত্তি করে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে গেল অ্যাস্...

২০২৬-০৯-১৯ ২০:৩৭

নানা ঝঞ্ঝা পেরিয়ে জাপানে পর্দা উঠল এশিয়ান গেমসের

খেলাধুলা

নানা ঝঞ্ঝা পেরিয়ে জাপানে পর্দা উঠল এশিয়ান গেমসের

ঘূর্ণিঝড়ের শঙ্কা, রেকর্ড বৃষ্টি, আবাসন সংকট, বিমানবন্দরে আটকে পড়া অ্যাথলেট—আয়োজনের শুরু থেকেই একের পর এক বাধা। কোথাও পরি...

২০২৬-০৯-১৯ ১৮:৪৩