এশিয়ান গেমসের দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস!
চ্যানেল এইটটিন ডেস্ক
|
২০২৬-০৯-২১ ২২:২৬
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
আসন্ন এশিয়ান গেমসের বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মূলত হ্যামস্ট্রিং চোটের কারণে খেলা শুরুর আগেই বাদ পড়লেন এই পেস বোলিং অলরাউন্ডার। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরপর থেকে গুঞ্জন শুরু হয়েছে সাইফউদ্দিনের বদলে নতুন করে এশিয়ান গেমসের দলে সুযোগ পাচ্ছেন কোন ক্রিকেটার। সাইফউদ্দিনের বদলি হিসেবে আলিস আল ইসলামের নাম চূড়ান্ত করেছে বিসিবি। ঢাকা পোস্টকে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র এমনটিই জানিয়েছে।
সবকিছু ঠিক থাকলে এশিয়ান গেমসের দলে যুক্ত হতে যাচ্ছেন আলিস। আর একজন পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় স্পিনারকে নিলে এই বিভাগে আরো শক্তি বাড়বে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইফউদ্দিন। এরপর এমআরআই করানোর পর গুরুতর চোট ধরা পড়ে তার।