শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেলো পুকুরে

থানা থেকে লুট হওয়া শর্টগান পাওয়া গেলো পুকুরে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে থানা থেকে লুট হওয়া একটি শর্টগান। সোমবার (৩ আগষ্ট, ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেজাউলের পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ জালে ভারী একটি বস্তু আটকে যায়। জাল ওপরে তুলতেই জেলেরা একটি শর্টগান দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অস্ত্রটি উদ্ধার করে। পরবর্তীতে আলামত হিসেবে জব্দ তালিকার মাধ্যমে তা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পরে আড়াইহাজার থানার অস্ত্রের রক্ষণাবেক্ষণকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্র রেজিস্টারের তথ্যের সাথে মিলিয়ে উদ্ধারকৃত শর্টগানটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র বলে নিশ্চিত করেন। উদ্ধার হওয়া শর্টগানটির বাট নম্বর ৬৫১।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আড়াইহাজার থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময়ই থানা থেকে এই শর্টগানটি লুট হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্...

২০২৬-১০-০১ ২২:৩০

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো ধরনের কলঙ্ক গায়ে নেবে না। সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে সেনা মোতায়ন করার হবে এমন মন্তব্...

২০২৬-১০-০১ ২০:৫৭

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশ

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সঙ্গে সঙ্গে’—এই স্লোগান সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ স...

২০২৬-১০-০১ ২০:৫৬