মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়া এক স্কুলের চার স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল তিনটায় সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ। তারা সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল বলে জানা গেছে।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার রাত থেকেই পুলিশ নিখোঁজ ছাত্রীদের সন্ধানে দিন-রাত এক করে কাজ করেছে। অনুসন্ধানে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর তারা প্রথমে ঢাকায় গিয়েছিল। এরপরে সেখান থেকে সিলেটে গিয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল তিনটায় সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ। তারা সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল বলে জানা গেছে।

তিনি জানান, গত মঙ্গলবার রাত থেকেই পুলিশ নিখোঁজ ছাত্রীদের সন্ধানে দিন-রাত এক করে কাজ করেছে। অনুসন্ধানে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর তারা প্রথমে ঢাকায় গিয়েছিল। এরপরে সেখান থেকে সিলেটে গিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ছাত্রীরা একটি বড় পাচারকারী চক্রের খপ্পরে পড়েছিল। চক্রটি তাদেরকে প্রলোভন দেখিয়ে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাঠানোর চেষ্টা করছিল বলে সন্দেহ করা হচ্ছে।

উদ্ধার হওয়া ছাত্রীরা হলো—উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। এদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

গত মঙ্গলবার সকালে তারা একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্কুলছাত্রীর পরিবার।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, স্কুলছাত্রীদের সিলেট থেকে ঠাকুরগাঁও নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে

আরও

গাইবান্ধায় মহা-সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

সারা দেশ

গাইবান্ধায় মহা-সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা- দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন ।

২০২৬-০৯-০১ ১৬:১৪

দুবাইয়ে নিহত কমলগঞ্জের বশিরের মরদেহ দেশে আনতে পাশে পাঙাল প্রবাসীরা

সারা দেশ

দুবাইয়ে নিহত কমলগঞ্জের বশিরের মরদেহ দেশে আনতে পাশে পাঙাল প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম জালালপুর গ্রামের ম...

২০২৬-০৯-০১ ১৬:১৩

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার ও বসতবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী।...

২০২৬-০৯-০১ ১৬:০৮

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ

সারা দেশ

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের চার বনদস্যু ও জলদস্যু বাহিনীর ৫২ জন সদস্য আত্মসমর্পন করেছে।আত্মসমর্পনকারীদের মধ্যে রয়েছেন বড় জাহাঙ্গীর বাহিনী...

২০২৬-০৯-০১ ১৪:২৮

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সারা দেশ

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।...

২০২৬-০৯-০১ ১৪:২৬