বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে একই দিনে ৩ জনের মৃত্যু, আহত ২

ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে একই দিনে ৩ জনের মৃত্যু, আহত ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় একই দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে প্রথম বজ্রাঘাতের ঘটনা ঘটে। পরে একই দিনে সেনুয়া ডাঙ্গীবস্তি এলাকায় বজ্রাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যু হয়।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র জানায়, কুশারীগাঁও গ্রামের একটি মুদি দোকানে কয়েকজন বসে কথা বলার সময় হঠাৎ বজ্রাঘাত হলে সেখানে থাকা কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দোকান মালিক মহেন রায়ের স্ত্রী শান্তি রানী এবং একই গ্রামের বেয়ারু রামের ছেলে সুয়ের রামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত টেপরা ও শাহলনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, একই দিনে উপজেলার সেনুয়া ডাঙ্গীবস্তি এলাকায় বজ্রাঘাতে আহত হন রুনা নামে এক গৃহবধূ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে তারও মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, বজ্রাঘাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাগুলোর বিষয়ে পুলিশ প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে।

আরও

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪