বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্ত্রীর কবর খুঁড়ে মিলল ২৪ বছর আগে দাফন করা স্বামীর ‘অক্ষত’ মরদেহ

স্ত্রীর কবর খুঁড়ে মিলল ২৪ বছর আগে দাফন করা স্বামীর ‘অক্ষত’ মরদেহ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় স্ত্রীর কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে দাফন করা এক ব্যক্তির মরদেহ কাফনসহ অক্ষত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হওয়ার পর কবরস্থানে উৎসুক মানুষের ভিড় জমে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। শনিবার (১ আগস্ট) বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রমজান আলীর স্ত্রী মারা যান। পরে স্বামীর কবরের পাশে তার দাফনের জন্য কবর খনন শুরু হয়। এ সময় কবর খননকারীরা রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে মানুষের ভিড় বাড়তে থাকে।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ২৪ বছর আগে মারা যাওয়া রমজান আলী এলাকায় একজন ধর্মপরায়ণ, সৎ ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং চাল-আটার ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কবরের ভেতরে কাফনে মোড়ানো মরদেহ দেখতে পান। পরে মরদেহটি যে অবস্থায় ছিল, সেটি অপরিবর্তিত রেখে পাশেই তার স্ত্রীর দাফনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

এ বিষয়ে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারওয়ার আকবর বলেন, পরিবেশ, মাটির ধরন এবং ব্যাকটেরিয়ার কার্যকারিতার ওপর নির্ভর করে অনেক সময় দীর্ঘদিন পরও মরদেহ তুলনামূলকভাবে অক্ষত থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিতভাবে জানতে প্রয়োজনীয় পরীক্ষা, বিশেষ করে ময়নাতদন্ত, প্রয়োজন হবে।

আরও

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪