শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্ত্রী-সন্তানসহ ৫ খুন: ‘সবাইকে মেরে ফেলেছি, আমাকে আর পাবি না’- ফোরকানের ভয়ংকর স্বীকারোক্তি

স্ত্রী-সন্তানসহ ৫ খুন: ‘সবাইকে মেরে ফেলেছি, আমাকে আর পাবি না’- ফোরকানের ভয়ংকর স্বীকারোক্তি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে এক নারীর তিন সন্তান ও তাঁর ভাইসহ একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ মে) সকালে রাউৎকোনা গ্রামের একটি বহুতল ভবনের নিচতলা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নারীর স্বামী ফোরকান মিয়া (৪০) পলাতক রয়েছেন।

নিহতরা হলেন—ফোরকানের স্ত্রী শারমিন আক্তার (৩০), মেয়ে মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরকান মিয়া নিজেই স্বজনদের ফোন করে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তিনি বলেন, “সবাইকে মেরে ফেলেছি, আমাকে আর পাবি না।”

নিহত শারমিন আক্তারের ফুফু জেসমিন আক্তার জানান, ফোন পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানো হয়।

আরেক ফুফু ইভা আক্তার বলেন, ফোরকান মিয়া তাঁর ভাইকে ফোন করে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর ভাষায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। দ্বিতীয় বিয়ে ও দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে সম্পর্ক আরও তীব্র হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ফোরকান মিয়া পেশায় প্রাইভেট কার চালক ছিলেন। তাঁর শ্যালক রসুল মিয়া একটি কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে একটি অভিযোগপত্র উদ্ধার করা হয়েছে, যেখানে ফোরকান স্ত্রী ও শ্বশুরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তবে ওই অভিযোগপত্রে কোনো স্বাক্ষর পাওয়া যায়নি।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ফরেনসিক দল আলামত সংগ্রহ করছে এবং পলাতক ফোরকানকে খুঁজে বের করতে অভিযান চলছে।

এদিকে স্থানীয়দের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে পুলিশ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

আরও

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

সারা দেশ

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

গাজীপুরের ডেগিরচালা এলাকায় একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

২০২৬-১০-০৩ ১৬:৩৭

ডামুড্যায় বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১, বাড়িতে আগুন

সারা দেশ

ডামুড্যায় বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১, বাড়িতে আগুন

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন (সাড়ে ৩ বছর) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার...

২০২৬-১০-০৩ ১৬:৩৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

সারা দেশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’-এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

২০২৬-১০-০৩ ১৬:২৯

সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, গ্রেপ্তার ২

সারা দেশ

সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, গ্রেপ্তার ২

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিদ্যুতের মিটার চুরি করে পরে বিকাশে টাকা দাবি করা...

২০২৬-১০-০৩ ১৬:২৭

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

সারা দেশ

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে পুলিশ প্রশাসনের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে ডেকে না পেয়ে তার পরিত্...

২০২৬-১০-০৩ ১৪:৫৮

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

সারা দেশ

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

ঢাকার যানজট কমাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে ব...

২০২৬-১০-০৩ ১৪:১০