সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক কারবারি

সোনারগাঁয়ে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক কারবারি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার কোম্পানীগঞ্জ ও সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

১০ অক্টোবর রাত ১১টা ১৫ মিনিটে উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে প্রথম অভিযানটি চালানো হয় উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায়। এ সময় স্থানীয় বাসিন্দা মো. শরীফ (৪০) ও দেলেরবাগ এলাকার মো. মোস্তফা ওরফে গিয়ার মোস্তফাকে (৪৭) গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে ১১ অক্টোবর রাত ২টা ১৫ মিনিটে উপপরিদর্শক (এসআই) ওয়াছেক মিয়ার নেতৃত্বে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় একটি ১০ তলা ভবনের সামনে পাকা রাস্তা থেকে শাহাবুদ্দিন আহম্মদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। শাহাবুদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি সোনাপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরও

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে  মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

সারা দেশ

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

ফেনীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

২০২৬-১০-১১ ২১:০৬

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

সারা দেশ

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতাম...

২০২৬-১০-১১ ২০:০০

ফেনীতে ইস্টিশন কনভেনশনের  এ-প্লাস মানের গ্রেড অর্জন

সারা দেশ

ফেনীতে ইস্টিশন কনভেনশনের এ-প্লাস মানের গ্রেড অর্জন

ফেনীর ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বিতীয় বারের মত এ প্লাস (A+) মানের গ্রেড অর্জ...

২০২৬-১০-১১ ১৯:৫৯

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

সারা দেশ

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

এক টাকার শিক্ষক লুৎফর রহমান। বয়সের ভারে নুয়ে পড়া শরীরেও থামেনি পাঠদান। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে শিশুদের মাঝে শ...

২০২৬-১০-১১ ১৯:১৮