সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দ্রুত এসে অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

রোববার (১১ অক্টোবর) রাতে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছেন, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের আলম মিয়ার ছেলে সৈকত (২৭) ও উল্যাহ সোনাতলা গ্রামের বাদল মিয়ার ছেলে মুস্তাকিম (২১)। 

স্থানীয়রা জানায়, ভুক্তভোগী ওই গৃহবধু শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলায় তার বোনের বাড়ি থেকে সাঘাটায় নিজ বাড়ি ফিরছিলেন। পথে বোনারপাড়ায় পৌঁছিলে তার বোন জামাইয়ের পূর্ব পরিচিত সৈকতের সাথে দেখা হয়। এসময় সুযোগ বুঝে সৈকত তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে একটি ভ্যানে তোলে। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার বদলে সৈকত ও তার সহযোগী মুস্তাকিম ও গৃহবধুকে হেলেঞ্চা এলাকার একটি নির্জন পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায়। সেখানে আনুমানিক রাত ১০টার দিকে ওই দুই পাষণ্ড লম্পট গৃহবধুর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে পালাকরে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার আত্মচিৎকারে স্থানীয়রা ধর্ষক সৈকত ও মুস্তাকিমকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দুরুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় সাঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও

ফেনীতে ইস্টিশন কনভেনশনের  এ-প্লাস মানের গ্রেড অর্জন

সারা দেশ

ফেনীতে ইস্টিশন কনভেনশনের এ-প্লাস মানের গ্রেড অর্জন

ফেনীর ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বিতীয় বারের মত এ প্লাস (A+) মানের গ্রেড অর্জ...

২০২৬-১০-১১ ১৯:৫৯

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

সারা দেশ

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

এক টাকার শিক্ষক লুৎফর রহমান। বয়সের ভারে নুয়ে পড়া শরীরেও থামেনি পাঠদান। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে শিশুদের মাঝে শ...

২০২৬-১০-১১ ১৯:১৮

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলাকে  অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

সারা দেশ

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডক...

২০২৬-১০-১১ ১৯:১৫

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১