শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ

সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অধিক মুনাফার আশায় এসব জ্বালানি তেল মজুত করা হয়েছিল বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি পিকআপে করে তেল পাচারের সময় সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় তেলগুলো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়িতে থাকা ১৩টি ড্রামে রাখা বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করা ১৩টি ড্রাম ভর্তি ডিজেল ঢাকা মেট্রো-ন-২০-৭০৯৬ নম্বরের একটি পিকআপে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করার সময় আটক করা হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক শাকিলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৭(২) ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪(ক) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত চলবে।

অভিযানকালে সোনারগাঁ থানা পুলিশ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান ও ইউপি সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো ধরনের কলঙ্ক গায়ে নেবে না। সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে সেনা মোতায়ন করার হবে এমন মন্তব্...

২০২৬-১০-০১ ২০:৫৭

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশ

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সঙ্গে সঙ্গে’—এই স্লোগান সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ স...

২০২৬-১০-০১ ২০:৫৬

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫