শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিলেটে পৃথক ঘটনায় ৩ মৃতদেহ উদ্ধার : সিএনজি চাপায় শিক্ষকের মৃত্যু

সিলেটে পৃথক ঘটনায় ৩ মৃতদেহ উদ্ধার : সিএনজি চাপায় শিক্ষকের মৃত্যু

সিলেট মহানগরীর মিরের ময়দান এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।নিহত শিক্ষক মুরাদ আহমেদ (৫৯)। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন মাছিমপুর এলাকার মৃত নুরুদ্দিনের ছেলে। বর্তমানে কেওয়াপাড়া এলাকার ইসমাইল টাওয়ারের ১০২ নম্বর ফ্লাটের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার সিলেট মহানগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কার্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষক মুরাদ আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
 

এদিকে, সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ লালবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।নিহত ওই যুবক সোহেল আহমদ (৩৫)। সে সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার । বর্তমানে তিনি সিলেট মহানগরীর নয়াসড়ক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তিনি মহানগরীর হাসান মার্কেটের ব্রিফকেস ও বিভিন্ন ব্যাগেজের ব্যবসায়ী।
 

পুলিশ জানায়, সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ লালবাজারের হোটেল আলী আবাসিকের ২য় তলার ১০৮ নাম্বার কক্ষ ভাড়া নেন ব্যবসায়ী সোহেল আহমদ। দীর্ঘসময় যাওয়ার পর হোটেলে কর্মরত স্টাফরা তাকে ডাকাডাকি করলে তার কোনো সাড়া শব্দ না পেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে দিয়ে রুমের দরজা ভেঙে ফ্যানের মধ্যে ঝুলন্ত অবস্থায় সোহেল আহমদের লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন।
 

অপরদিকে, সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামে নিজ বসতঘর থেকে সুমাইয়া বেগম (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ বুধবার (২৯ জুলাই) বিকেলে উদ্ধার করা হয়েছে। সে ইশবপুর গ্রামের দিনমজুর রিয়াছত আলীর কন্যা।
প্রাথমিক ধারণায় ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, ঘটনাটিকে অন্য দিকে মোড় দেওয়ার জন্য আত্মহত্যার বিষয়টি সাজানো হয়েছে। প্রকৃত পক্ষে সুমাইয়াকে ধর্ষণ করে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়েছে। এরপরে ধর্ষণ ও হত্যার বিষয়টি যাতে সামনে না আসে সেজন্য সুমাইয়ার মৃতদেহ ঘরের একটি বাঁশের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। যাতে করে সবাই বুঝে যে, সে আত্মহত্যা করেছে।
 

সুমাইয়ার পিতা দিনমজুর রিয়াছত আলী বলেন, “বুধবার সকালে সুমাইয়া ও তার এক ছোট বোনকে বাড়িতে রেখে এবং অন্যান্য ছোট ভাইদের সাথে নিয়ে পাশের বাড়িতে বাঁশ কাটার কাজে যান তার পিতা-মাতা। দুপুরের দিকে ছোট বোনকে ঘরের বাইরে ভাত খেতে দিয়ে নাকি ঘরের দরজা বন্ধ করে দেন সুমাইয়া। এসময় ঘরের বাইরে থাকা ছোট বোন সুমাইয়াকে অনেক ডাকাডাকি করলেও সে (সুমাইয়া) এতে কোন প্রকারের সাড়াশব্দ করেনি। 

এতে সুমাইয়ার বোন ভয় করে কান্না করতে করতে দৌড়ে আমাদের (স্বামী-স্ত্রী) কাছে গিয়ে বিষয়টি জানায়। তার কান্নার আওয়াজে আশেপাশের লোকজনও সেখানে ছুটে আসেন।আশপাশের লোকজন’সহ আমরা বাড়িতে আসার পরও সুমাইয়ার সাড়াশব্দ না পেয়ে বসতঘরের পেছনের রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাঁশের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলতে দেখতে পান তারা। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত বলে ঘোষণা দেন।
 

সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ‘ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়ে। রির্পোট আসার পরই কিশোরী সুমাইয়ার মৃত্যুর আসল রহস্য উৎঘাটন হবে।
 

এছাড়া, সিলেট মহানগরীর উপশহর এলাকা থেকে এক ‍যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে শাহপরান (রহ.) থানা পুলিশ এই লাশ উদ্ধার করে।নিহত যুবকের নাম রাব্বী আহমদ (২৯)। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার দুসপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে। বর্তমানে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন উপশহর ১নম্বর রোডের, এফ- ব্লক, ২১ নম্বর বাসার নীচতলা পরিবারসহ ভাড়ায় থাকেন।
 

পুলিশ জানায়, রাব্বী তার ভাই ও পিতার সাথে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন উপশহর ১নম্বর রোডের, এফ- ব্লক, ২১ নম্বর বাসার নীচতলা পরিবারসহ ভাড়ায় থাকেন। সে মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। বৃহস্পতিবার সকালে সে ঘুম থেকে উঠেনি দেখে তার পিতা ও তার ভাই তার রুমের দরজার সামনে গিয়ে তাকে ডাকতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন জড়ো হন।

আরও

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

সারা দেশ

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

গাজীপুরের ডেগিরচালা এলাকায় একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

২০২৬-১০-০৩ ১৬:৩৭

ডামুড্যায় বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১, বাড়িতে আগুন

সারা দেশ

ডামুড্যায় বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১, বাড়িতে আগুন

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন (সাড়ে ৩ বছর) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার...

২০২৬-১০-০৩ ১৬:৩৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

সারা দেশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’-এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

২০২৬-১০-০৩ ১৬:২৯

সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, গ্রেপ্তার ২

সারা দেশ

সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, গ্রেপ্তার ২

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিদ্যুতের মিটার চুরি করে পরে বিকাশে টাকা দাবি করা...

২০২৬-১০-০৩ ১৬:২৭

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

সারা দেশ

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে পুলিশ প্রশাসনের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে ডেকে না পেয়ে তার পরিত্...

২০২৬-১০-০৩ ১৪:৫৮

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

সারা দেশ

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

ঢাকার যানজট কমাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে ব...

২০২৬-১০-০৩ ১৪:১০