শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর হত্যা

শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর হত্যা

শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর শারীরিক নির্যাতন করা হয় এমন অভিযোগ পাওয়া গেছে। পরে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সোমবার (১ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওই শিক্ষার্থী নদী দাস (১৬)। সে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর এলাকার অজিত দাসের মেয়ে। মায়ের মৃত্যুর পর তিনি বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন। সম্প্রতি তিনি এসএসসি পরীক্ষা শেষ করেন। শুধু ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল।

পরিবার সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের বাসিন্দা ও পেশায় আইনজীবী সহকারী দিলিপ দাসের সঙ্গে নদীর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে বিয়ের আশ্বাস দিয়ে তাকে হবিগঞ্জ শহরের ইসকন মন্দিরে নিয়ে যাওয়া হয়। তবে নদী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মন্দির কর্তৃপক্ষ বিয়ে সম্পন্ন না করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

নদীর দাদু নারায়ন দাস জানান, রবিবার (৩১ মে) সকালে পরিবারের অগোচরে আবারও নদীকে বাড়ি থেকে নিয়ে যান দিলিপ দাস। পরে রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের উপশহর বাণিজ্যিক এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১ জুন) ভোরে তার মৃত্যু হয়। এ সময় তার নাক-মূখ রক্তাক্ত ছিল বলেও দাবি করেন তিনি।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার জানান, ‘প্রাথমিকভাবে ধর্ষণের তথ্য পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ধর্ষণ, আত্মহত্যা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি-না, সব দিক বিবেচনায় নিয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

সারা দেশ

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

গাজীপুরের ডেগিরচালা এলাকায় একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

২০২৬-১০-০৩ ১৬:৩৭

ডামুড্যায় বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১, বাড়িতে আগুন

সারা দেশ

ডামুড্যায় বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১, বাড়িতে আগুন

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন (সাড়ে ৩ বছর) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার...

২০২৬-১০-০৩ ১৬:৩৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

সারা দেশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’-এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

২০২৬-১০-০৩ ১৬:২৯

সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, গ্রেপ্তার ২

সারা দেশ

সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, গ্রেপ্তার ২

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিদ্যুতের মিটার চুরি করে পরে বিকাশে টাকা দাবি করা...

২০২৬-১০-০৩ ১৬:২৭

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

সারা দেশ

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে পুলিশ প্রশাসনের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে ডেকে না পেয়ে তার পরিত্...

২০২৬-১০-০৩ ১৪:৫৮

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

সারা দেশ

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

ঢাকার যানজট কমাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে ব...

২০২৬-১০-০৩ ১৪:১০