বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিবালয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

শিবালয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোনাবাড়ি কাইশাবাড়ি বিলে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ধ্বংস ও এর পাইপ অকেজো করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, উলাইল ইউনিয়নের বিভিন্ন চকে একটি স্থানীয় মহল অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে মাটি উত্তোলন করে আসছিল। এতে কৃষিজমি, ফসলি মাঠ ও আশপাশের পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষও দেখা দেয়।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন কোনাবাড়ি কাইশাবাড়ি বিলে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্দ করা হয় এবং ড্রেজারের পাইপ অকেজো করে দেওয়া হয়। প্রশাসনের অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে সরে যায় বলে স্থানীয়রা জানায়।

স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন চকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিল। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ হবে এবং কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা মহল অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪