রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাটুরিয়ায় সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন:মন্ত্রী রিতা

সাটুরিয়ায় সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন:মন্ত্রী রিতা

বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন,আপনারা উন্নয়ন কাজে নিজেরদের কিংবা আত্বীয়দের জন্য কোন তদবির করবেন না। যারা ভাল কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের কাজ করতে দিন। কাজের মান নিয়ে তদারকি করুন। কাজ যাতে শত ভাগ সুন্দর ও সুন্দর মত শেষ হয়।

তিনি শনিবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা বাজার ভায়া রাজৈর সড়কের ১ হাজার ৭ শত ৫০ মিটার চেইনেজে ধলেশ্বরী নদীর উপর ৩ শত ৩৬.৪ মিটার রাজৈয় স্থাপন শেষে নদীর তীরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ শেষ করবেন। আগামী স্লটে ফ্যামিলি কার্ড এর মানিকগঞ্জ জেলায় কাজ শুরু হবে। পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আর এ ব্রীজের কাজ শেষ হলে জেলার সাটুরিয়া- ধৌলতপুর উপজেলার অর্থনৈতিক সহ যোগাযোগ ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হবে। এ নদীর অন্য স্থানে সেতুর প্রয়োজনীয়তা রয়েছে পর্যায়ক্রমে সেখানে ও সেতু তৈরি করা হবে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, পিপিএম-সেবা, মানিকগঞ্জ এলজিডির নির্বাহী প্রকৌশলী এস. এম. লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ আরও অনেকেই।

এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি তদন্ত আসাদ্জ্জুামানসহ বিভিন্ন দপ্তর প্রধান ও জেলা এবং সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ সেতুটি ৪৮ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মানিকগঞ্জ বাস্তাবায়ন করছেন।

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এর আগে উপজেলা প্রশাসনের সাথে উন্নয়ন অগ্রগতি নিয়ে মত বিনিময় করেন। এ সভায় তিনি বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধান মন্ত্রীর সাথে আমার গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি। তাহলে আপনারা কেন সময়মত অফিসে আসতে পারবেন না। সাটুরিয়াকে কিভাবে দীর্ঘ, স্বল্প মেয়াদি কাজ করে উন্নয়ন করা যায়, তা লিখিত আকারে পাঠাবেন। এসময় তিনি মহিলা, যুব, কৃষি বিভাগের সমস্যা নিয়ে দপ্তর প্রধানদের বক্তব্য শুনেন। পড়ে তার সমাধান দেন।

সভা শেষে সম্প্রতি উপজেলার দরগ্রামে আগুনে পুড়া ১৩ জন ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ করেন। তাছাড়া বরাইদে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক ইমামকেও নগদ অর্থ প্রধান করেন। পরে বিকাল ৩ টার পর তিনি দরগ্রাম নিজ বাসভবনে সাটুরিয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

আরও

চলে গেলেন ফিফা ব্যাচধারি প্রথিতযশা  রেফারি আনসারুল ইসলাম মিন্টু

সারা দেশ

চলে গেলেন ফিফা ব্যাচধারি প্রথিতযশা রেফারি আনসারুল ইসলাম মিন্টু

আন্তর্জাতিক ফিফা ব্যাচধারি ফুটবল রেফারি খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্ব যশোরের কৃতি সন্তান আনসারুল ইসলাম মিন্টু ইন্তেকাল কর...

২০২৬-০৪-০৪ ২১:১৭

ঝালকাঠিতে ‘পারিবারিক বিরোধে’ যুবককে কুপিয়ে হত্যা

সারা দেশ

ঝালকাঠিতে ‘পারিবারিক বিরোধে’ যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

২০২৬-০৪-০৪ ১৮:৪৫

শহীদ পরিবারের মাঝে জেলা পরিষদের আর্থিক সহযোগিতা প্রদান

সারা দেশ

শহীদ পরিবারের মাঝে জেলা পরিষদের আর্থিক সহযোগিতা প্রদান

খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া এবং অসুস্থ ও দুস্থ পরিব...

২০২৬-০৪-০৪ ১৮:৪০

মেহেরপুর সীমান্তে হাতবোমা, ভারতীয় মদ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার, আটক ১

সারা দেশ

মেহেরপুর সীমান্তে হাতবোমা, ভারতীয় মদ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার, আটক ১

মেহেরপুরের গাংনী উপজেলায় ধলা ও কাথুলী সীমান্তে পৃথক দুটি অভিযানে দুটি হাতবোমা, ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ সিপ্রোহেপ্টাডি...

২০২৬-০৪-০৪ ১৭:৩৯

নৌ- ব্যবস্হাপনা উন্নয়নে সরেজমিনে এসেছি সব মানুষের স্বার্থে : প্রতিমন্ত্রী রাজীব আহসান

সারা দেশ

সকল এলাকার সকল মতের সকল পক্ষের মানুষের জন্য সমান দৃষ্টি রেখেছেন তারেক রহমান নৌ- ব্যবস্হাপনা উন্নয়নে সরেজমিনে এসেছি সব মানুষের স্বার্থে : প্রতিমন্ত্রী রাজীব আহসান

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, “তারেক রহমান সকল এলাকার সকল মতের সকল পক্ষের মানুষের জন্য সমান দৃষ্টি রেখেছেন।...

২০২৬-০৪-০৪ ১৭:২৯

মেহেরপুরে আবারও গমের খড়ের আগুন: চোখতোলা মাঠে ১৫ বিঘা গমসহ বিভিন্ন ফসল পুড়ে ছাই

সারা দেশ

মেহেরপুরে আবারও গমের খড়ের আগুন: চোখতোলা মাঠে ১৫ বিঘা গমসহ বিভিন্ন ফসল পুড়ে ছাই

মেহেরপুরে আবারও গমের অবশিষ্টাং (খড়) পোড়ানোকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে চোখতোলা মাঠের গম ও তা...

২০২৬-০৪-০৪ ১৭:২১