বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত শতাধিক

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত শতাধিক

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে বগুড়ার সান্তাহারে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে সান্তাহারের ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে একটি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে এসেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তীব্র ঝাঁকুনির পর একে একে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। এখন পর্যন্ত শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেলেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও সহযাত্রীরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। সেখান থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ৬ থেকে ৭টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী থাকায় আহতের সংখ্যা বেড়েছে।

দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। উদ্ধার কাজ চলছে এবং লাইন সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

রেলপথে এ ধরনের দুর্ঘটনা আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। অতিরিক্ত যাত্রী, ছাদে ভ্রমণ এবং অবকাঠামোগত দুর্বলতা যাত্রাপথকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

আরও

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ...

২০২৬-০৯-১৬ ২২:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান...

২০২৬-০৯-১৬ ১৮:৩৬