শালিখায় ব্রীজ ভেঙে ৪ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি
|
২০২৬-০৭-১০ ২৩:৩৯
সিইও: সাজ্জাদ হোসেন চিশতী
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | Powered by: channel18 IT
মাগুরায় শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের মাঝে বয়রা-গোবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত ব্রীজটি ভেঙ্গে পড়ে যায়।
এতে করে বয়রা গোবরার সাথে সংযোগ কাদিরপাড়া খেয়াঘাট, নারিকেল বাড়ীয়া বাজার, কাদিরপাড়া হরিশপুর দেওয়াডাঙ্গার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি শিক্ষার্থীরা ব্রীজের দুপাশে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এলাকাবাসী জানান, আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য এমপি এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করছি যতদ্রুত সম্ভব ব্রিজটি সংস্কার করে মানুষের চলাচল স্বাভাবিক করে দেন। এসময় উপস্থিত লোকজন ঠিকাদারদের কাজের গাফিলতি ও দুই নম্বর কাজ করেছে এটাও উল্লেখ করেন।