রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে ও ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা, ঈদযাত্রায় চরম ভোগান্তির আশঙ্কা

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে ও ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা, ঈদযাত্রায় চরম ভোগান্তির আশঙ্কা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে বাইপাস ও ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ ধীরগতিতে চলায় নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে তীব্র যানজট। বড় বড় গর্ত, বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা, খোঁড়াখুঁড়ি, এক পাশ বন্ধ রেখে যান চলাচলসহ বিভিন্ন কারণে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন যাত্রী ও চালকরা।

বিশেষ করে দূরপাল্লার মালবাহী ও যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি বিদেশগামী যাত্রীরাও দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত আরও বেড়ে যাবে। তবে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাসের রূপগঞ্জ অংশের বেহাল অবস্থার কারণে ঈদযাত্রায় চরম ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। তাই দ্রুত সড়ক সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন যাত্রী, পরিবহন শ্রমিক ও চালকরা।

সরেজমিনে দেখা গেছে, এশিয়ান হাইওয়ে বাইপাসের মদনপুর থেকে গাজীপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার সড়ক এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালে। ২০২৪ সালের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কাজ সম্পন্ন হয়নি।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের ধীরগতির কারণে প্রতিদিনই বাড়ছে যানজট ও দুর্ভোগ। ঈদের আগে দ্রুত সড়ক মেরামত ও চলমান কাজ শেষ না হলে লাখো মানুষের যাত্রা আরও কষ্টকর হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা।

আরও

নড়াইল ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

নড়াইল ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৩ ২২:২৫

গাইবান্ধায় রোগাক্রান্ত গরু জবাই, মাংস মাটি চাপা দিয়ে কসাইয়ের জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরু জবাই, মাংস মাটি চাপা দিয়ে কসাইয়ের জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোগাক্রান্ত গরু জবাইয়ের অপরাধে হোসান মিয়া (২২) নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৩ ২১:৪৫

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়ে...

২০২৬-১০-০৩ ২১:৪৪

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২