শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রোনালদোর হতাশার রাতে পর্তুগালকে জেতালেন ফেলিক্স

রোনালদোর হতাশার রাতে পর্তুগালকে জেতালেন ফেলিক্স

সাত শটের মধ্যে পাঁচটিই লক্ষ্যচ্যুত, দ্বিতীয়ার্ধে একবার বল জালে জড়ালেও সেটি কাটা পড়ে অফসাইডের কারণে। সবমিলিয়ে সুযোগ মিস করে বারবার হতাশ হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ পরবর্তী প্রথম ম্যাচটিও তার জন্য মলিন গেল। তবে জোয়াও ফেলিক্সের গোলে ওয়েলসের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে উয়েফা নেশন্স লিগ শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল।

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে ঘরের মাঠ লিসবনে দাপুটে পারফরম্যান্সে ওয়েলসকে আতিথ্য দিয়েছে জর্জ জেসুসের দল। ৬০ শতাংশের বেশি পজেশনের পাশাপাশি ২৩ শট নিয়ে তারা ৫টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ওয়েলসের ৫ শটের স্রেফ একটি লক্ষ্যে ছিল। ম্যাচের জয়নির্ধারণী একমাত্র গোলটি ২২ মিনিটে করেন ফেলিক্স।

রোনালদো ম্যাচের প্রথম সুযোগটি পান ফেলিক্সের থ্রু পাসে, তবে ডি-বক্সে পাওয়া বলে তিনি পোস্টের বাইরে দিয়ে কোনাকুনি শট নেন। কিছুক্ষণ বাদে তার আরেকটি শট বাইরে চলে যায় প্রতিপক্ষের একজনের গায়ে লেগে। ২২ মিনিটে ফেলিক্স ডেডলাইন ভাঙেন। বক্সের বাইরে থেকে তিনি জোরালো নিচু শট নিলে ওয়েলসের একজনের পা স্পর্শ করে তাদের জালে জড়ায়। এ নিয়ে জাতীয় দলের ৫৮ ম্যাচে ১৩তম গোল পেলেন আল-নাসরের এই ফরোয়ার্ড।

বিরতির পর নেমেই রোনালদো অবিশ্বাস্য একটি মিস করেন। রুবেন নেভেস ছয় গজ বক্সের মুখে যখন ক্রস বাড়ালেন, একদিকে সরে গিয়েছিলেন ওয়েলসের গোলরক্ষক। তবে ফাঁকা জাল পেলেও রোনালদোর পায়ের টোকা লেগে বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। নিজের ওপরই যেন এরপর ক্ষোভটা ঝাড়লেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড সর্বোচ্চ এই গোলদাতা (১৪৬)।

আরও

‘তিন মোড়লে’র এক বছরের সূচি প্রায় চূড়ান্ত, বাংলাদেশসহ বাকিরা অপেক্ষায়

খেলাধুলা

‘তিন মোড়লে’র এক বছরের সূচি প্রায় চূড়ান্ত, বাংলাদেশসহ বাকিরা অপেক্ষায়

পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়ে আলোচনায় বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ নিয়ে চলতি সপ্তাহে দু...

২০২৬-০৯-২২ ২৩:৪৫

এশিয়ান গেমসের দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস!

খেলাধুলা

এশিয়ান গেমসের দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস!

আসন্ন এশিয়ান গেমসের বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মূলত হ্যামস্ট্রিং চোটের কারণে খেলা শুরুর আগেই বাদ...

২০২৬-০৯-২১ ২২:২৬

দুই ম্যাচে ১৬ গোল হজমের পর মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য বাংলাদেশ

খেলাধুলা

দুই ম্যাচে ১৬ গোল হজমের পর মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য বাংলাদেশ

দুই ম্যাচে ১৬ গোল। নিজেদের জালে একের পর এক বল ঢুকেছে, অথচ প্রতিপক্ষের জালে বাংলাদেশের কোনো উত্তর ছিল না। এশিয়ান গেমসে বা...

২০২৬-০৯-২১ ১৭:৫৭