বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিলেও মরিনিওর প্রতি কৃতজ্ঞ রদ্রি

রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিলেও মরিনিওর প্রতি কৃতজ্ঞ রদ্রি

 

রদ্রিকে দলে পেতে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ মিডফিল্ডারকে দলে ভেড়াতে পারেনি তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন রদ্রি। রিয়ালের আগ্রহ ও কোচ হোসে মরিনিওর আচরণের প্রতি কৃতজ্ঞতা জানালেও, নিজের ফুটবলীয় ভবিষ্যতের কথা ভেবেই বার্সেলোনাকে বেছে নিয়েছেন তিনি।

 

সম্প্রতি মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া সহজ সিদ্ধান্ত ছিল না। বিশ্বকাপের পর ছুটি কাটানোর পরিকল্পনা থাকলেও, দুই ক্লাবের প্রস্তাব বিবেচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।

রদ্রির ভাষায়, ‘মাদ্রিদকে না বলা সহজ নয়। বিশেষ করে, তারা আমার সঙ্গে যেভাবে আচরণ করেছে, তা ছিল অসাধারণ। তবে শেষ পর্যন্ত ক্রীড়াগত দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি—কোথায় খেলোয়াড় হিসেবে আরও ভালো করতে পারব, কোথায় নিজেকে আরও বিকশিত করতে পারব।’

বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকো ও কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনা তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে বলেও জানান রদ্রি। তাদের সঙ্গে আলোচনার পরই বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আরও

দুই ম্যাচে ১৬ গোল হজমের পর মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য বাংলাদেশ

খেলাধুলা

দুই ম্যাচে ১৬ গোল হজমের পর মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য বাংলাদেশ

দুই ম্যাচে ১৬ গোল। নিজেদের জালে একের পর এক বল ঢুকেছে, অথচ প্রতিপক্ষের জালে বাংলাদেশের কোনো উত্তর ছিল না। এশিয়ান গেমসে বা...

২০২৬-০৯-২১ ১৭:৫৭

রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবুয়েকে ১ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

খেলাধুলা

রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবুয়েকে ১ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নিজেদের দায়িত্বটা ভালোভাবেই পালন করেন জিম্বাবুয়ের ব্যাটাররা। বোলিংয়েও শুরুটা ছিল ছন্দময়। ২২ রান...

২০২৬-০৯-২০ ২২:০৫

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

খেলাধুলা

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া...

২০২৬-০৯-২০ ১২:৪১