শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রেলস্টেশনে শিশু ধর্ষণ

রেলস্টেশনে শিশু ধর্ষণ

রেলস্টেশনে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় পুলিশ ওই ভিকটিমকে উদ্ধার করে এবং পরবর্তীতে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে।মঙ্গলবার (২ জুন) ভোর রাত ৪টার দিকে সিলেট রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।আটক লোদন (৩৫) রেলস্টেশন এলাকার বসবাস করতেন এবং মাদকসেবী বলে জানায় পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লোদন প্রায় নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশনে পড়ে থাকে। মঙ্গলবার (২ জুন) রাত্রে আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে সে এই মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তার সাথে নিয়ে যায়। এবং প্রথমে মেয়েটিকে নেশাগ্রস্ত করে তারপর ধর্ষণ করে। সে সময় স্থানীয়রা তাকে বাঁধা দিতে চাইলে তার হাতে অস্ত্র থাকায় তারা ভয়ে কিছু বলতে পারেনি। পরে স্থানীয়রা রেল পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং লোদনকে আটক করে। পরবর্তীতে রেল পুলিশ দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সকাল ৬টার দিকে থানা পুলিশ কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে লোদনকে গ্রেফতার করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘উদ্ধারকৃত ওই ১২ বছরের শিশুটি ভবঘুরে। এবং এই ঘটনায় যারা অভিযুক্ত তারা মাদকসেবক। তারা সকলেই রেল স্টেশন এলাকায় রাতযাপন করেন। শিশুর অভিযোগের ভিত্তিতে রেল পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করছি। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বাকিদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’

আরও

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

সারা দেশ

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

গাজীপুরের ডেগিরচালা এলাকায় একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

২০২৬-১০-০৩ ১৬:৩৭

ডামুড্যায় বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১, বাড়িতে আগুন

সারা দেশ

ডামুড্যায় বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১, বাড়িতে আগুন

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন (সাড়ে ৩ বছর) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার...

২০২৬-১০-০৩ ১৬:৩৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

সারা দেশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’-এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

২০২৬-১০-০৩ ১৬:২৯

সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, গ্রেপ্তার ২

সারা দেশ

সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, গ্রেপ্তার ২

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিদ্যুতের মিটার চুরি করে পরে বিকাশে টাকা দাবি করা...

২০২৬-১০-০৩ ১৬:২৭

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

সারা দেশ

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে পুলিশ প্রশাসনের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে ডেকে না পেয়ে তার পরিত্...

২০২৬-১০-০৩ ১৪:৫৮

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

সারা দেশ

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

ঢাকার যানজট কমাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে ব...

২০২৬-১০-০৩ ১৪:১০