মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙ্গামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাঙ্গামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বিকেলে অভিযুক্তকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত কিশোরের নাম মোঃ তসিব (১৫), ডাকনাম সাইফুল ইসলাম। সে শহরের রিজার্ভ বাজার পুরানবস্তি এলাকার বাসিন্দা মোঃ সেলিম ও বিবি বেগমের ছেলে। অভিযুক্তের বাবা পেশায় একজন জেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় বন্দুকভাঙ্গা এলাকার ২নং ওয়ার্ডের চংলাছড়িতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

ঘটনার সময় ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা মাছ সংগ্রহের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন।

বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তসিব ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ধাওয়া দিয়ে অভিযুক্তকে আটক করে। ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে চংলাছড়িতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
খবর পেয়ে বিকেল ৫টার দিকে রাঙ্গামাটি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার (Medical Examination) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 

এই ঘটনায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই জঘন্য অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

সারা দেশ

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়া নগরের (পোমরা) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ...

২০২৬-১০-১৩ ১৩:৫৯

চুরির অপবাদে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার

সারা দেশ

চুরির অপবাদে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার

ঝালাই মেশিন চুরির অপবাদ, ২০ হাজার টাকা জরিমানার দাবি, এরপর মারধর ও নির্যাতন—শেষ পর্যন্ত প্রাণ হারালেন ইটভাটার শ্রমিক রিপ...

২০২৬-১০-১২ ১৯:৩০

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামে বিক্রি

সারা দেশ

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামে বিক্রি

ফেনী জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে উদ্ধার ও জব্দ করা বিপুল...

২০২৬-১০-১২ ১৯:২৯

ভিডব্লিউবি কার্ডে টাকা নেওয়া সচিবকে কারণ দর্শানোর নোটিশ

সারা দেশ

ভিডব্লিউবি কার্ডে টাকা নেওয়া সচিবকে কারণ দর্শানোর নোটিশ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে...

২০২৬-১০-১২ ১৯:২৯

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে অবহিত করন সভা

সারা দেশ

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে অবহিত করন সভা

নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন...

২০২৬-১০-১২ ১৯:২৮

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ গ্রেপ্তার ২

সারা দেশ

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ গ্রেপ্তার ২

হাতে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের বার্মিজ চাকু। সেই চাকু হাতে নিয়ে ধারণ করা ভিডিওর সঙ্গে ইন্টারনেট থেকে সংগ্রহ করা পিস্তলের...

২০২৬-১০-১২ ১৮:১৪