বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজশাহী জেলার সীমান্তবর্তী চরাঞ্চলবাসিদের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজশাহী জেলার সীমান্তবর্তী চরাঞ্চলবাসিদের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজশাহী জেলার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য এ বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আজ (রোববার, ১৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত চর আষাড়িয়াদহ ইউনিয়নের একটি সীমান্তবর্তী এলাকা সাহেবনগরে এ ক্যাম্পেইন পরিচালনা করে বিজিবি।

বিজিবি জানায়, মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। প্রাথমিক চিকিৎসা সেবার মাধ্যমে তাদেরকে সতর্ক করার জন্যই এ আয়োজন।

দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি যে সর্বদা সীমান্তবাসীর পাশে রয়েছে এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন সীমান্তবর্তী এ এলাকার মানুষরা।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি, আর্টিলারি, অধিনায়ক, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

এছাড়াও রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এ নিয়োজিত বেসামরিক চিকিৎসক এবং রাজশাহী মেডিক্যাল কলেজের ৬ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এখানে স্বাস্থ্যসেবা দেন।

আরও

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

সারা দেশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্...

২০২৬-০৯-২৯ ২২:১২

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬