রবিবার, ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজধানীতে ১০৫ রাউন্ড গুলি ও হেরোইনসহ যুবক গ্রেপ্তার

রাজধানীতে ১০৫ রাউন্ড গুলি ও হেরোইনসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর কেরানীগঞ্জে দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১০৫ রাউন্ড তাজা গুলি ও ৫৮ গ্রাম হেরোইনসহ মো. মাসুদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

রোববার (৯ আগস্ট) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন কুলচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত দুটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-২ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলচর এলাকার একটি বাড়িতে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ী অবস্থান করছেন বলে জানতে পারে র‌্যাব। পরে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই বাড়ির একটি শয়নকক্ষ থেকে মো. মাসুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১০৫ রাউন্ড তাজা গুলি এবং ৫৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মাসুদের নামে রাজধানীর মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায় দুটি মাদক মামলা রয়েছে।

আরও

রাজধানীর গুলবাগে স্ত্রীকে গলাটিপে হত্যা

সারা দেশ

রাজধানীর গুলবাগে স্ত্রীকে গলাটিপে হত্যা

রাজধানীর গুলবাগে পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামে এক নারীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে...

২০২৬-০৮-০৯ ২২:০৬

শাহজাহানপুর থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

সারা দেশ

শাহজাহানপুর থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজধানীর দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে শাহজাহানপুর...

২০২৬-০৮-০৯ ২১:২৭

ফেনী কলেজের শিক্ষক পরিষদ কক্ষে ছাত্রদলের বর্ধিত সভা!

সারা দেশ

ফেনী কলেজের শিক্ষক পরিষদ কক্ষে ছাত্রদলের বর্ধিত সভা!

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বর্ধিত সভা রবিবার (০৯ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হওয়ায়...

২০২৬-০৮-০৯ ২১:২৫

ভোলায় বালু মহলের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

সারা দেশ

ভোলায় বালু মহলের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ভোলা সদর উপজেলাকে নদী ভাঙনের কবল থেকে রক্ষায় মেঘনা নদীর বালু মহলের ইজারা বাতিলের দাবিতে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। র...

২০২৬-০৮-০৯ ২০:২২

অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

সারা দেশ

অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী এলাকার অটোরিক্সা চালক ওয়ালি উল্লাহ হত্যা মামলার রহস্য উদঘাটন ও দুই আসামীকে গ্রেফতার করেছে...

২০২৬-০৮-০৯ ১৯:৫৬

পটিয়ায় ১৮ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৫

সারা দেশ

পটিয়ায় ১৮ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৫

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৩০ পিস ইয়াবসহ একটি পিকআপ জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব...

২০২৬-০৮-০৯ ১৯:৫৪