শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাইস মিল মালিক হত্যা: চার দিন পর গ্রেপ্তার ২

রাইস মিল মালিক হত্যা: চার দিন পর গ্রেপ্তার ২

রাতভর নিজের রাইস মিল পাহারা দিতেন মোহাম্মদ আলী সরকার। ধারণাও করতে পারেননি, সেই পাহারাই হবে জীবনের শেষ দায়িত্ব। ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে দুর্বৃত্তদের নির্মম হামলায় প্রাণ হারান তিনি। ঘটনার চার দিন পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পথে এগিয়েছে পুলিশ। পৃথক অভিযানে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।শুক্রবার (১০ জুলাই) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার পুটখোর গ্রামের শফিকুল ইসলাম এবং কাঠগড়া গ্রামের আব্দুল আলিম (৪০)।

পুলিশ জানায়, গত ৫ জুলাই রাতে বাড়িতে রাতের খাবার খেয়ে নিজস্ব রাইস মিলে পাহারা দিতে যান মিল মালিক মোহাম্মদ আলী সরকার। গভীর রাতে পাঁচ থেকে ছয়জনের একটি সংঘবদ্ধ চোরচক্র ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে মিলে প্রবেশ করে। এ সময় মোহাম্মদ আলী তাদের বাধা দিলে দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে ফেলে এবং মাথায় হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করে হত্যা করে। এরপর মিল থেকে তিনটি ট্রান্সফরমার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরদিন সকালে স্থানীয়রা মিলের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় মোহাম্মদ আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় ডাকাতিসহ হত্যা মামলা দায়ের করা হয়। এরপর ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

ওসি মো. শাহীনুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম-পরিচয় ও অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশের মতে, ট্রান্সফরমার চুরিকে কেন্দ্র করে সংঘটিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে।

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭