শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার তার পাশে দাঁড়িয়েছেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

দাগনভূঞা একাডেমি থেকে পাস করা এই শিক্ষার্থীর কলেজে ভর্তি থেকে শুরু করে বইপত্র, পোশাক, জুতা, ব্যাগ ও অন্যান্য শিক্ষা উপকরণের ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে ইসমাইলের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম ও শিক্ষার্থীর বাবা মো. সুজন।

এর আগে, ফেনী সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ইসমাইলের ভর্তি সংক্রান্ত যাবতীয় খরচও জেলা প্রশাসকের পক্ষ থেকে বহন করা হয়।

ইসমাইলের বাবা মো. সুজন দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ফেরি করে পরিবারের জীবিকা নির্বাহ করেন। চার সদস্যের পরিবারের ব্যয় মেটানোর পাশাপাশি দুই সন্তানের পড়াশোনার খরচ চালানো তার জন্য কঠিন হয়ে পড়েছিল।

এসএসসিতে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জনের পর ইসমাইলের কলেজে ভর্তি, বই-খাতা ও অন্যান্য শিক্ষা ব্যয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা প্রশাসকের নজরে আসে। পরে তিনি দাগনভূঞা ইউএনওকে শিক্ষার্থীর খোঁজ নিতে নির্দেশ দেন।

ইসমাইল জানায়, জেলা প্রশাসক ও ইউএনওর সহযোগিতায় সে ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পেরেছে এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণও পেয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি মানুষের সেবা করার স্বপ্ন রয়েছে তার।

ইসমাইলের বাবা মো. সুজন বলেন, আমার ছেলে কঠোর পরিশ্রম করে জিপিএ-৫ পেয়েছে। জেলা প্রশাসক ও ইউএনওর সহযোগিতায় তার পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।

দাগনভূঞা ইউএনও মো. শাহীদুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের আন্তরিক সহযোগিতায় ইসমাইল কলেজে ভর্তি হয়েছে ও বইপত্রসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়েছে।

ইসমাইলের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হাট ভোগদিয়া এলাকায়। তবে পরিবারটি দীর্ঘদিন ধরে দাগনভূঞা পৌর শহরের বেতুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে।

আরও

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। দেশে...

২০২৬-১০-০৯ ১৯:১২

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

সারা দেশ

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়েছে। তার দেশত্যাগের ওপর ন...

২০২৬-১০-০৯ ১৮:৪৪

পটুয়াখালীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

সারা দেশ

পটুয়াখালীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে পটুয়াখালীতে শুরু হয়েছে আকর্ষণীয় পাঁচ দিনব্যা...

২০২৬-১০-০৯ ১৮:৪৩