শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পূর্ব ঘোষণা ছাড়াই তেল বিতরণের নির্দেশ এমপি নাজমুল হুদার

পূর্ব ঘোষণা ছাড়াই তেল বিতরণের নির্দেশ এমপি নাজমুল হুদার

মেহেরপুরে জ্বালানি তেলের সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন তেল পাম্পে প্রতিদিন ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

মেহেরপুরে জ্বালানি তেলের সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন তেল পাম্পে প্রতিদিন ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কোথাও কোথাও দুই কিলোমিটার পর্যন্ত লম্বা লাইনের সৃষ্টি হয়েছে, যা জনজীবনে মারাত্মক ভোগান্তি ডেকে আনছে।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা তেল পাম্প মালিকদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, নির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে তেল বিক্রির কারণে দূর-দূরান্ত থেকে মানুষ একযোগে পাম্পে ছুটে আসছেন। এতে করে অল্প সময়ে অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে এবং লাইনের দৈর্ঘ্য অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। তাই এই সমস্যা নিরসনে পূর্ব ঘোষণা না দিয়ে তেল আসার সঙ্গে সঙ্গেই তা বিতরণের নির্দেশ দেন তিনি। আজ দুপুরে গাংনী উপজেলার হোসেন ফিলিং স্টেশন পরিদর্শনের সময় উপরিউক্ত কথাগুলো বলেন তিনি।

শনিবার ভোর চারটা থেকেই গাংনী উপজেলার হোসেন ফিলিং স্টেশনে তেল নিতে জড়ো হন শত শত মোটরসাইকেল চালক। পাম্প থেকে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। প্রচণ্ড রোদ ও খরার মধ্যেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাচ্ছেন না।

বর্তমানে প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। তবে লাইনে দাঁড়ানো সবাই শেষ পর্যন্ত তেল পাবেন কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এতে করে কর্মজীবী মানুষ তাদের মূল্যবান সময় নষ্ট করে পড়ছেন চরম বিপাকে।

স্থানীয়রা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তারা তেলের সরবরাহ স্বাভাবিক করা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনদুর্ভোগ কমানোর দাবি জানান।

আরও

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্...

২০২৬-১০-০১ ২২:৩০

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো ধরনের কলঙ্ক গায়ে নেবে না। সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে সেনা মোতায়ন করার হবে এমন মন্তব্...

২০২৬-১০-০১ ২০:৫৭

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশ

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সঙ্গে সঙ্গে’—এই স্লোগান সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ স...

২০২৬-১০-০১ ২০:৫৬