বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পুলিশ সদস্যদের মাদকাসক্তের অভিযোগ পেলে ডোপ টেস্ট হবে

পুলিশ সদস্যদের মাদকাসক্তের অভিযোগ পেলে ডোপ টেস্ট হবে

কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ পাওয়া গেলে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, কোনো পুলিশ সদস্য মাদককে আশ্রয়-প্রশ্রয় দিলে বা মাদক সংশ্লিষ্টতায় জড়িত থাকলেও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণেও পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কর্মদিবসের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে উল্লেখ করে ডিআইজি বলেন, এ মামলায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, আব্দুস সাত্তার, জহির ঠাকুর, আজিজুল ইসলাম, আসাদ রহমান, খাইরুল আরেফিন রানা, মোস্তফা কামাল, মো. বাবর আলী, আল আমিন প্রমুখ।

এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার রবিন হালদার ও মোহাম্মদ মহসিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নড়াইলে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আরও

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪