বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

প্রতি ম্যাচে ৮.২ কিলোমিটার হাঁটেন মেসি, তবুও সাফল্য পাচ্ছেন যে কৌশলে

প্রতি ম্যাচে ৮.২ কিলোমিটার হাঁটেন মেসি, তবুও সাফল্য পাচ্ছেন যে কৌশলে

বিশ্বকাপের মাঝেই ৩৯ বছর বয়সে পা রেখেছেন লিওনেল মেসি। চার বছর আগে নিশ্চয়ই শারিরীক সক্ষমতা ও মাঠের প্রাণোচ্ছ্বল উপস্থিতির দিক থেকে তিনি এখনকার চেয়ে আরেকটু এগিয়ে ছিলেন। যা তার চলতি আসরে হাঁটার পরিমাণ বৃদ্ধি ও স্প্রিন্টের মাত্রা কমে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। তবে অবিশ্বাস্যভাবে কার্যকরী কৌশলে আগের চেয়েও অধিক সাফল্য পাচ্ছেন মেসি।

২০২৬ বিশ্বকাপে মেসি ম্যাচে প্রভাব বিস্তারের নতুন এক পথ দেখিয়েছেন। মাঠে প্রায় অর্ধেক সময় হেঁটেই প্রতিপক্ষকে ছাপিয়ে যাওয়ার কৌশলে তিনি বিস্মিত করেছেন ফুটবলবিশ্বকে। ইংল্যান্ডের বিপক্ষে বহুল প্রতীক্ষিত সেমিফাইনালের আগে বিবিসি প্রকাশিত পরিসংখ্যান বলছে, ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক কীভাবে নিজের খেলার ধরন বদলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর জন্য শক্তি সঞ্চয় করছেন।

বিবিসির তথ্যমতে– চলতি বিশ্বকাপে মেসি তার অতিক্রম করা মোট দূরত্বের ৪৭ শতাংশই হেঁটেছেন, যা সব আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। শারীরিক সামর্থ্য কমে গেলেও হার না মেনে বরং নিজের খেলাকে নতুনভাবে মানিয়ে নিয়েছেন তিনি। এখন প্রতি ৯০ মিনিটে মেসি গড়ে ৮.২ কিলোমিটার দৌড়ান এবং প্রতি ম্যাচে গড়ে মাত্র ২.৭টি স্প্রিন্ট দেন। কাতার বিশ্বকাপে তার স্প্রিন্টের পরিমাণ ছিল ৫.৩।

তবে দৌড় কমলেও আর্জেন্টাইন মহাতারকার কার্যকারিতা একটুও কমেনি। এই বিশ্বকাপে মেসি ৩৩টি শট নিয়েছেন এবং ২১টি গোলের সুযোগ তৈরি করেছেন। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপে এটিই সর্বোচ্চ সম্মিলিত সংখ্যা। অর্থাৎ, দৌড় কমলেও ম্যাচে মেসির প্রভাব আরও বেড়েছে। খেলার গতি ও পরিস্থিতি পড়ার অসাধারণ ক্ষমতাই এখন তার সবচেয়ে বড় শক্তি।

সাফল্যের নেপথ্যে যে কৌশল

চলতি বিশ্বকাপেই টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। এখন পর্যন্ত করেছেন ২১ গোল। তার নিকটদূরত্বে থাকা কিলিয়ান এমবাপে (২০) স্পেনের কাছে হেরে গতকাল দৌড় থামিয়েছেন। চলতি বিশ্বকাপে আট গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে তার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি।

শক্তি সঞ্চয়ের এই কৌশল মেসির দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি বিবর্তন মাত্র। বার্সেলোনায় ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন গতিময় উইঙ্গার। এরপর ‘ফলস নাইন’ ভূমিকায় খেলেছেন, আর এখন ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলে অনেকটা গভীর থেকে খেলা তৈরি করা প্লেমেকারের ভূমিকা পালন করছেন। নিজের এই পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে সাবেক কোচ পেপ গার্দিওলাকে কৃতিত্ব দিয়েছেন এলএমটেন।

মেসি বলেন, ‘আগে আমি কৌশলগত বিষয়গুলো নিয়ে খুব একটা ভাবতাম না। কিন্তু পেপ গার্দিওলার অধীনে আমি অনেক কিছু শিখেছি। ফাঁকা জায়গা বোঝা, বলের দখল ধরে রাখা এবং আসলে ফুটবল কীভাবে কাজ করে এসব বুঝতে শুরু করি। ফুটবল অনেক বদলে গেছে। খেলার ধরন, পদ্ধতি সবকিছুই বদলেছে। এখনকার ফুটবল আগের চেয়ে অনেক বেশি কৌশলনির্ভর এবং শারীরিক। আগে মাঠে অনেক বেশি ফাঁকা জায়গা পাওয়া যেত।’

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবেন মেসি। আজ (বুধবার) দিবাগত রাত ১টায় আটালান্টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এবার আর্জেন্টিনার লক্ষ্য ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ শিরোপা জয়। ইংলিশদের সামনে কঠিন এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ মেসির সর্বশেষ ১৫টি বিশ্বকাপ ম্যাচে কেবল পোল্যান্ডই তাকে গোল বা অ্যাসিস্ট করতে বাধা দিতে পেরেছে।

আরও

আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে রেফারি: মেলো

খেলাধুলা

আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে রেফারি: মেলো

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনাকে রেফারিরা বাড়তি সুবিধা দিচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ফেলিপে মে...

২০২৬-০৭-১৩ ২১:৫১

কাফুর রেকর্ডে ভাগ বসাতে পারবেন তো এমবাপে?

খেলাধুলা

কাফুর রেকর্ডে ভাগ বসাতে পারবেন তো এমবাপে?

ফুটবল ইতিহাসের এক অনন্য ও মহাকাব্যিক কীর্তির সামনে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপে। আগামী মঙ্গলবার ডালাসে প্রথম সেমিফাইনালে স্পে...

২০২৬-০৭-১২ ২২:৪৮

ইতালির ফুটবলে পরিবর্তনের দায়িত্ব তুলে দেওয়া হলো দুই কিংবদন্তীর হাতে

খেলাধুলা

ইতালির ফুটবলে পরিবর্তনের দায়িত্ব তুলে দেওয়া হলো দুই কিংবদন্তীর হাতে

চারটি বিশ্বকাপজয়ী দল ইতালি। অথচ, টানা তিনটি বিশ্বকাপে নেই তারা। বিশ্বকাপে খেলার যোগ্যাতাই অর্জন করতে পারেনি ফুটবল পাগল দ...

২০২৬-০৭-১২ ২২:৪২

২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের পরিকল্পনার কথা জানালেন ইনফ্যান্তিনো

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের পরিকল্পনার কথা জানালেন ইনফ্যান্তিনো

ফিফা ২০৩০ বিশ্বকাপ থেকেই অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪-তে উন্নীত করার প্রস্তাব বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ফুটবলের আন্ত...

২০২৬-০৭-১২ ২২:১৯